‘আওয়ামী লীগ সরকারের ভুল হয়েছে, তবে একপাক্ষিক ক্ষমা কেন চাইবে’: বিবিসিকে সজীব ওয়াজেদ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫

‘আওয়ামী লীগ সরকারের ভুল হয়েছে, তবে একপাক্ষিক ক্ষমা কেন চাইবে’: বিবিসিকে সজীব ওয়াজেদ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫ |
জুলাই অভ্যুত্থান ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তৎকালীন আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে, আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের ভুল ছিল। তবে একইসাথে তিনি প্রশ্ন তুলেছেন, ৫ আগস্টের পর পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার বিচার না করে উল্টো ইনডেমনিটি দেওয়া হলে, আওয়ামী লীগ কেন একপাক্ষিক ক্ষমা চাইবে। সাক্ষাৎকারে সাংবাদিক আবুল কালাম আজাদ প্রশ্ন করেন, জুলাই অভ্যুত্থানে হত্যা ও মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ অনুতপ্ত কিনা এবং তারা ক্ষমা চাইবে কিনা। এর জবাবে জয় বলেন, ‘‘ক্ষমা চাইলে কি তারা সবকিছু ছেড়ে দিবে? সেটা তো

না। আওয়ামী লীগ সরকারের ভুল হয়েছে, সেটা আমরা সবসময় বলে এসেছি। শুরুর দিকে আন্দোলনের ভুল হয়েছে, পরেও ভুল হয়েছে।’’ সজীব ওয়াজেদ জয় দাবি করেন, হত্যাকাণ্ডের ঘটনা কেবল একপাক্ষিক ছিল না। তিনি বলেন, ‘‘হত্যা তো শুধু ছাত্র এবং সাধারণ জনতার হয়নি; পুলিশের হত্যা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা হয়েছে।’’ তিনি উল্লেখ করেন যে, ৫ আগস্টের আগেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব হত্যাকাণ্ডের তদন্তে একটি জুডিশিয়াল কমিশন গঠন করেছিলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে জয় বলেন, ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ডের জন্য বর্তমান ইউনুস সরকার ইনডেমনিটি (দায়মুক্তি) দিয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আপনি এক হাতে বলছেন আওয়ামী লীগের ক্ষমা চাইতে

হবে, অন্য হাতে বলছেন যারা পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে, তাদের সব খুন মাফ। সেটা কিভাবে হয়?’’ সবশেষে তিনি মন্তব্য করেন, যদি একপক্ষের বিচারের পথ বন্ধ করে দেওয়া হয়, তবে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কোনো যৌক্তিকতা তিনি দেখেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর