ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব?
যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চাকরিগত পদমর্যাদা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের ন্যায় ১০ গ্রেডে উন্নতি করার দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা কর্মবিরতি ঘোষণা করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ।
সরেজমিনে ঢাকা মহানগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনকালে দেখা যায়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি হাসপাতালগুলিতে কর্মসূচি পালিত হলেও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়নি। সরকারি হাসপাতালে কর্মবিরতি পালনকালে রোগীদের রক্ত, এক্সরে, সিটি স্ক্যান, এম আর আই পরীক্ষা করাতে চরম ভোগান্তি পোহাতে হয়। অপরদিকে বেসরকারি প্রতিষ্ঠান কার্যক্রম স্বাভাবিক ছিল।





