লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিসহ নৌকাডুবি, মৃত্যু ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫

লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিসহ নৌকাডুবি, মৃত্যু ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ |
উত্তর আফ্রিকার একটি দেশ উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে বহনকারী একটি নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। একই উপকূলে পৃথক আরেকটি নৌকাডুবিতে অর্ধশতাধিক সুদানি যাত্রী বিপদের মুখে পড়লেও সেখান থেকে হতাহতের খবর পাওয়া যায়নি। আল-খোমস উপকূলে দুটি নৌকা দুর্ঘটনা উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে নৌকাডুবির এই দুটি ঘটনা ঘটে। প্রায় ১০০ জন যাত্রী বহনকারী দুটি অভিবাসী নৌকা উল্টে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আল-খোমস উপকূলের কাছে নৌকাগুলো ডুবে যায়। প্রথম নৌকাটিতে থাকা ২৬ বাংলাদেশির মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬৯ অভিবাসী থাকা দ্বিতীয় নৌকা দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ৬৯ জন যাত্রী। এর মধ্যে দুজন মিসরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক,

যার মধ্যে আটজন শিশু। এ নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে যাত্রীরা তীব্র ঝুঁকির মধ্যে ছিলেন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের উদ্ধার করে এবং মৃতদেহগুলো তীরে এনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। লিবিয়া হলো অভিবাসীদের ঝুঁকিপূর্ণ রুট দীর্ঘদিন ধরে ইউরোপে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্যে অবৈধ অভিবাসীদের অন্যতম প্রচলিত রুট হলো লিবিয়া। ২০১১ সালে নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়। বর্তমানে লিবিয়ায় সাড়ে ৮ লাখেরও বেশি অভিবাসী অবস্থান করছে। গাদ্দাফির সময় আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ লিবিয়ায় কাজের সুযোগ পেলেও তার পতনের পর থেকে দেশটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের দখলদারিত্ব ও সংঘাতে অস্থিতিশীল হয়ে পড়ে। নির্যাতন ও চাঁদাবাজিতে জর্জরিত অভিবাসীরা বিভিন্ন অধিকার

সংগঠন ও জাতিসংঘের সংস্থারা জানায়, লিবিয়ায় অভিবাসী ও শরণার্থীরা প্রায়ই নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হয়। মানবিক পরিস্থিতি দিন দিন আরও নাজুক হয়ে উঠছে। ইইউ–সহায়তা ও বিতর্ক অবৈধ অভিবাসন ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডকে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে। তবে এই কোস্টগার্ডের সঙ্গে মিলিশিয়া গোষ্ঠীর সম্পর্ক এবং অভিবাসীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠে আসছে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইউরোপীয় দেশগুলো সরকারি উদ্ধার অভিযান কমিয়ে দেওয়ায় সমুদ্রপথ আরও বিপজ্জনক হয়ে উঠেছে। পাশাপাশি, ভূমধ্যসাগরে উদ্ধার কাজে নিয়োজিত দাতব্য সংস্থাগুলোও বিভিন্ন দেশের বাধা ও দমনমূলক পদক্ষেপের মুখে পড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ