মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ |
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কুয়ালালামপুরের জি-টাওয়ার বলরুমে শনিবার (৮ নভেম্বর) বিকালে দুই পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল প্রথম পর্বে ভার্চুয়ালি সভার সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন ও প্রচার সম্পাদক বশির আলম। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন প্রেরণা। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে মালয়েশিয়া প্রবাসিদের ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ

এম সাইফ আলী খান বলেন, মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দলের আদর্শে অবিচল রয়েছেন। পরে তিনি ডিজিটাল সদস্যপদ নিবন্ধন প্রক্রিয়া সরাসরি দেখিয়ে দেন। ২য় পর্বে মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সহ-সভাপতি দাতো আব্দু জলিল লিটন, সহ-সভাপতি ড. এস এম রহমান তনু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ড. ওয়ালিউল্লা জাহিদ, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, মালয়েশিয়া বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, মালয়েশিয়া বিএনপির সদস্য ও যুবদল সভাপতি প্রার্থী মো. জসিম উদ্দিন প্রমূখ। এছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন, সহ-দপ্তর সম্পাদক এ.কে.এম হাবিবুর রহমান শিশির,

মালয়েশিয়া শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, যুবদলের দপ্তর সম্পাদক মো. বাদল কারার, সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, যুবদল নেতা বাবু সরকার, বুকিত বিনতাং শাখা সভাপতি আনোয়ার হোসেন সেলিম, ক্লাং শাখা সভাপতি মো. জাকির, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, সোহেল আজাদ, ছাত্রনেতা আদিত ও জাসাস মালয়েশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন