পাকিস্তান থেকে এলো ২৫ হাজার কেজি মাদক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫

পাকিস্তান থেকে এলো ২৫ হাজার কেজি মাদক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫ |
পাকিস্তান থেকে ‘পাখির খাদ্য’ ঘোষণায় আমদানি করা প্রায় ২৫ হাজার কেজি নিষিদ্ধ পপি সিড (Afim Seed) জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গোপন সংবাদের ভিত্তিতে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (AIR) শাখা অভিযান চালিয়ে চালান দুটি আটক করে। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫০ লাখ টাকার বেশি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা। তারা জানান, মেসার্স আদিব ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান পাকিস্তান থেকে ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড (Bird Food) আমদানির ঘোষণা দেয়। চালানটি গত ৯ অক্টোবর চট্টগ্রাম বন্দরে আসে এবং পরে তা অফডক ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডে রাখা হয়। ১৪ অক্টোবর চালানটি খালাসের উদ্দেশ্যে বিল অব এন্ট্রি জমা

দেয় এম এইচ ট্রেডিং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ২২ অক্টোবর চালানটির খালাস স্থগিত করে। পরবর্তীতে কায়িক পরীক্ষায় প্রথম সারিতে প্রায় ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড পাওয়া গেলেও তার আড়ালে লুকানো অবস্থায় পাওয়া যায় ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড। পরে নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয় উদ্ভিদ সঙ্গনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার, এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ। তিন প্রতিষ্ঠানই পরীক্ষার মাধ্যমে পণ্যটিকে পপি সিড হিসেবে নিশ্চিত করে। চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচ এম কবির জানান, অঙ্কুরোদগম সক্ষম পপি সিড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য, যা আমদানি নীতি আদেশ ২০২১–২৪ অনুযায়ী আমদানি–নিষিদ্ধ। তিনি আরও জানান, “মিথ্যা

ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ পণ্য আমদানির চেষ্টা করায় কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী পুরো চালান জব্দ করা হয়েছে। ঘোষণায় পণ্যের মূল্য দেখানো হয়েছিল মাত্র ৩০ লাখ টাকা, অথচ প্রকৃত বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।” কাস্টমস জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়