ফোনের ছবি নিরাপদ রাখবেন যেভাবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫

ফোনের ছবি নিরাপদ রাখবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫ |
আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন মানেই— পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয়। অথচ আপনি জানেনই না এমন কিছু সহজ কৌশল রয়েছে, যা ব্যবহার করে আপনি আপনার ব্যক্তিগত ছবি ও ভিডিও সম্পূর্ণ গোপন ও সুরক্ষিত রাখতে পারেন। এ যুগে স্মার্টফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়। এ স্মার্টফোন কম্পিউটারের মতোই ব্যবহার করা যায়। সেই সঙ্গে ক্যামেরা ও মিডিয়া ডিভাইসের কাজ করে থাকে। উন্নতমানের ক্যামেরার কারণে এখন বেশিরভাগ মানুষ স্মার্টফোন দিয়েই ছবি ও ভিডিও তুলে থাকে। কিন্তু এ ছবিগুলোর মধ্যে এমন কিছু ছবি আছে, যা অন্য কেউ দেখা নিরাপদ নয়। সেটি একান্তই আপনার ব্যক্তিগত। তাই এগুলো নিরাপদে রাখার উপায় জানা ভীষণ জরুরি। আর আপনার হাতের মুঠোয়

থাকা অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে এমন কিছু সহজ কৌশল, যা ব্যবহার করে আপনি আপনার ব্যক্তিগত ছবি ও ভিডিও সম্পূর্ণ নিরাপদ রাখতে পারেন। এসব নিরাপদ রাখতে প্রযুক্তিবিদরা কিছু কৌশল বাদলে দিয়েছেন। প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে, তেমনই বেড়েছে ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রয়োজনও। নিজের ফোনের সহজ কিছু সেটিংস জেনে রাখলে আপনার প্রাইভেসি সম্পূর্ণ নিরাপদ রাখা সম্ভব। চলনু জেনে নেওয়া যাক, কীভাবে আপনার একান্ত ছবি ও ভিডিও নিরাপদে রাখবেন— ছবির গ্যালারি থেকে লুকিয়ে রাখুন ছবি ছবি সরাসরি গ্যালারি অ্যাপ থেকেই লুকিয়ে রাখা সম্ভব। সে জন্য গ্যালারিতে যান। এবার ছবিটি প্রেস করুন, দেখবেন হাইড অপসন আসবে, সেটা সিলেক্ট করুন। অনেক ফোনে পুরো অ্যালবামও লুকিয়ে রাখা যায়। সে

জন্য সেটিংস থেকে গ্যালারিতে যান। এরপর Hide or unhide albums অপশন থেকে এটি করতে পারেন। গ্যালারি অ্যাপে পাসওয়ার্ড আপনি গ্যালারি অ্যাপ লক করে রাখতে পারেন। আপনার স্মার্টফোনের গ্যালারিতে পাসওয়ার্ড সেট করার সুযোগ রয়েছে। সে জন্য আপনার ফোন সেটিংসে গিয়ে প্রাইভেসিতে যেতে হবে। এরপর অ্যাপস লকে নির্দেশনা অনুযায়ী পাসওয়ার্ড কিংবা পিন সেট করে নিন। আপনি চাইলে ফোনের নিজস্ব সিকিউর ফোল্ডার কিংবা প্রাইভেস সেভ ফিচার ব্যবহার করতে পারেন। সাধারণত এটি প্রায় সব ফোনেই থাকে। পিন, পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুরক্ষিত করে রাখুন। আপনার ছবি থাকবে পুরোপুরি গোপনীয়ভাবে। গুগল ফটোসের লক ফোল্ডার আপনি যদি গুগল পিক্সেল ফোন ব্যবহারকারী হন, তাহলে আপনার জন্য বাড়তি সুযোগ আছে। গুগল

ফটোস অ্যাপে লক ফোল্ডার ফিচার, যেখানে আপনি পছন্দের ছবি ও ভিডিও সরিয়ে রাখতে পারেন। এগুলো ফোনের মূল গ্যালারিতে দৃশ্যমান থাকবে না। বরং আলাদা নিরাপদ ফোল্ডারে সংরক্ষিত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার ‘সুরভি স্কুলে’ মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণে সহযোগিতার আশ্বাস ‘অর্থকষ্টে’ সরকার! নিয়ন্ত্রণের ছায়া, স্বাধীনতার প্রশ্ন ঋণ করে আমলাদের ঘি খাওয়ানো বন্ধ হবে কবে? কোরআন আত্ম-পরিচয়ের আয়না বিশ্ববাজারে কমে গেল স্বর্ণের দাম একটি ছাড়া সবই ১৪০ কিমি গতির বল করেছেন নাহিদ রানা সকাল ৮টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে এসএসসি পরীক্ষায় বসছে ১৮ লাখ পরীক্ষার্থী কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি