ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিজেদের অপকর্ম ঢাকতেই ‘আওয়ামী লীগের ফেরা’ নিয়ে মাহফুজ-আসিফের ফেসবুক নাটক
আওয়ামী লীগ ছিলই, ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
শরীয়তপুরে ছেলে ছাত্রলীগ করায় পিতাকে কুপিয়ে জখমের অভিযোগ
‘হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’
আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গায়ে হাত দেওয়া লোকও কমিটিতে ক্ষোভে রাজনীতি ছাড়লেন এনসিপি নেত্রী
ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, আত্মরক্ষার সাথে সাথে করছে মব হামলা প্রতিরোধ
বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা
জামালপুরের মেলান্দহে বিএনপির এক নেতার কর্মী-সমর্থকদের ওপর ছাত্রদলের এক নেতার নেতৃত্বে হামলা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর পলিশা তালতলা মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভর অনুসারী বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবরাজ হাসান মেলান্দহ উপজেলার চর বানিপাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
সাদিকুর রহমান সিদ্দিকী অভিযোগে জানান, বৃহস্পতিবার বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চর পলিশা এলাকায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক করেন। রাতে বৈঠক শেষে ফেরার সময় চর বানিপাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ
সম্পাদক যুবরাজ হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। তবে যুবরাজ হাসান অভিযোগ অস্বীকার করেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় সাংবাদিকদের বলেন, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক যুবরাজ হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। তবে যুবরাজ হাসান অভিযোগ অস্বীকার করেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় সাংবাদিকদের বলেন, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



