উত্তরের দরজায় কড়া নাড়ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ এর কম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫

উত্তরের দরজায় কড়া নাড়ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ এর কম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ |
শেষ হচ্ছে শরতের দিন। আর মাত্র দু’দিন পরই প্রকৃতিতে আসবে হেমন্তকাল। শীতকাল আসতে আরও মাস দুয়েক বাকি। কিন্তু এরই মধ্যে উত্তরের দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীত। কমতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রাও। এরই মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। সকাল ও রাতে হালকা ঠান্ডা হাওয়া বইছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশার চাদরে ঢেকে থাকছে। আর রাতে বন্ধ রাখতে হচ্ছে ফ্যানের সুইচ। আবহাওয়াবিদরা বলছেন, এখন যতই দিন যাবে ততই শীত বেশি অনুভূত হতে থাকবে। গত কয়েকদিন আগে বিদায় নিয়েছে মৌসুমি

জলবায়ু। বিদায় বেলায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়েছে। প্রতি বছর আশ্বিন মাসের শেষের দিকে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে ঝড়-বৃষ্টি হয়ে থাকে। স্থানীয়ভাবে এটাকে বলা হয় ‘আশিন সাঁতাও’। এই আশিন সাঁতাও এর পর থেকেই মূলত এই অঞ্চলে শীত অনুভূত হতে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। থেমে থেমে বৃষ্টি হয়েছে কয়েকদিন, বয়ে গেছে হালকা ঝড়ও। এরপর থেকে গত কয়েকদিন ধরেই এই অঞ্চলে সন্ধ্যার পর থেকেই কুয়াশা শুরু হচ্ছে। রাত ও সকালে বইতে শুরু করেছে শীতল হাওয়া। তবে এখনো তা রয়েছে হালকামানের, যা ধীরে ধীরে মাঝারি দিকে ধাবিত হচ্ছে। এরই মধ্যে হেমন্তের আবহাওয়া বিরাজ করছে প্রকৃতিতে। মাঠে মাঠে পাকতে শুরু করেছে আগাম জাতের আমন ধান।

ইতোমধ্যে কিছু অঞ্চলে ধান কাটাও শুরু হয়েছে। ধান কেটে নেয়ার পর সেই জমি চাষ করে শীতকালীন শাকসবজি আবাদে প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। জেলা সদরের ব্যারিস্টার বাজার এলাকার মাদ্রাসা শিক্ষক ও ইমাম শাহিনুর রহমান জানান, ভোরে ফজরের নামাজের আগে যখন বের হই তখন দেখা যায় বেশ কুয়াশা। শীতও অনুভূত হয় সে সময়। তবে তীব্র শীত না হওয়ায় সকালের কুয়াশা ও শীত বেশ উপভোগ করার মতো। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে হয়েছে তেঁতুলিয়ায়। এসময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গত কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা ক্রমশ কমে আসছে, যা শীতের

আগাম বার্তা দিচ্ছে। আগামী দিনগুলোতে ক্রমান্বয়ে সর্বনিম্ন তাপমাত্রা কমতে থাকবে এবং পুরো শীত অনুভূত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!