ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ
নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ
দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী
কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী
কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা
সেই ভিক্ষুকের ঘরে মিলল আরও এক বস্তা টাকা
সিরাজগঞ্জের সালেহা পাগলি নামে সেই ভিক্ষুকের ঘর থেকে আরও এক বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে রায়পুর ১ নম্বর মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দা থেকে টাকার বস্তা উদ্ধার করে স্থানীয়রা।
সালেহা মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী। তিনি ‘সালে পাগলি’ নামেই এলাকায় পরিচিত। তিনি রায়পুর ১ নম্বর মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একাই থাকতেন।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরের দিকে একই স্থানে ২ বস্তা টাকার সন্ধান পায় স্থানীয়রা। ওইদিন সন্ধ্যা পর্যন্ত সাতজন লোক প্রায় ৫ ঘণ্টা গণনা করে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পায়। পরে পুলিশের উপস্থিতিতে টাকাগুলো সালেহা পাগলীর মেয়ে স্বপ্না খাতুনকে দেওয়ার জন্য স্থানীয় এক
মুরুব্বির জিম্মায় রাখেন। সিদ্দিক হোসেন নামের একজন বলেন, সালে পাগলি ছোটবেলা থেকেই ভিক্ষা করেন। প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করে টাকাগুলো জমিয়েছেন তিনি। সালেহা বেগমের মেয়ে স্বপ্না খাতুন বলেন, ‘আমার মা পাগলা টাইপের। জায়গায় জায়গায় ঘুরে টাকা-পয়সা পাইছে, সেগুলো পোটলা করে রেখেছে। আমাদের কাউকে বলে নাই। আমাদের কোনো কথা ভালোমতো শোনে নাই। নিজে যেটা বুঝেছে সেটাই। সারাদিন বাইরে থেকে রাতে মিল গেটের বারান্দায় ঘুমাতেন তিনি।’ স্থানীয় সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু বলেন, আজ সকালে ভিখারি সালেহার পরিত্যক্ত ঘরের বারান্দার নিচে আরও এক বস্তা দেখা যায়। গণনা করে সেখানে ৪৭ হাজার ৮২৬ টাকা পাওয়া গেছে।