ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ টর্নেডোর আঘাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ টর্নেডোর আঘাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ |
আবারও টর্নেডোর মুখে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর উপজেলা। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পাঘাচং ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার কাইজলা বিল এলাকায় হঠাৎই এই টর্নেডো বয়ে যায়। স্থানীয় বাসিন্দারা মোবাইল ফোনে ধরা এই দুর্যোগের দৃশ্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করেই আকাশ ঘন মেঘে ছেয়ে যায় এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আবহাওয়ায় গরমভাব থাকলেও কেউ বুঝতে পারেননি এমন ভয়াবহ কিছু ঘটতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই তারা আকাশে ঘূর্ণিঝড়ের চিত্র দেখতে পান, যা ধীরে ধীরে কাইজলা বিল ও পাঘাচং এলাকায় আঘাত হানে। তবে এই ঘটনায় এ পর্যন্ত কোনো প্রাণহানি বা বড়

ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা জানান, টর্নেডোর ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার আশায় গ্রামবাসীরা আজান দেন এবং মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। উল্লেখ্য, এর আগে ২০১৩ সালের ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এবং আখাউড়া উপজেলার আমেদাবাদ গ্রামে এক প্রলয়ঙ্করী টর্নেডো আঘাত হানে। সেই ঘটনায় প্রাণ হারান ২০ জন গ্রামবাসী এবং শতাধিক ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ