ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ
নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ
দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার
কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী
কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী
কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা
সাভারে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ১
ঢাকার সাভারের হেমায়েতপুরে এক বিশেষ অভিযানে ১৬৫ কেজি ওজনের কষ্টিপাথরের তৈরি একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এই ঘটনায় মো. দেলোয়ার হোসেন (৬১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুর-১ এলাকায় বসবাস করে আসছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজের নিচ থেকে একটি পুরনো
ওয়ালটন ফ্রিজের কার্টনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৬৫ কেজি। এটি কালো কষ্টিপাথরে নির্মিত একটি প্রাচীন বিষ্ণু মূর্তি। পুলিশ জানিয়েছে, চোরাচালান চক্রের মাধ্যমে মূর্তিটি দেশের বাইরে পাচারের প্রস্তুতি চলছিল। এটি সম্প্রতি আমিনবাজারের এক ব্যক্তির কাছ থেকে দেলোয়ারের কাছে আসে বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।