নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ October, ২০২৫

নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ October, ২০২৫ |
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ জাঙ্গাল এলাকায় বৃহস্পতিবার বিকেলে দোয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁয়ের মোগড়াপাড়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। পরে আশেপাশে থাকা লোকজন গিয়ে খাদে পড়ে উল্টে যাওয়া বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করে। এসময় নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে আমরা ৯জনের একটি টিম ঘটনাস্থলে

এসেছি। আমাদের ডুবুরিদল তল্লাশি চালিয়েছিল। তবে বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছে কিনা জানা যায়নি। ইতোমধ্যে একটি রেকার এসেছে। আরো একটি রেকার আনা হচ্ছে। বাসটি উঠানো হলে ভেতরে কেউ আটকা পড়েছিল কিনা সেটা জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন বাংলাদেশের জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের বৃথা গেল লিটনের বিশ্ব রেকর্ড যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা