ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
রামপালে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ দুজনের মৃত্যু
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসনের মধ্যে সেনা ক্যাম্পের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্য আরিফ হোসেন ও সেনা সদস্য (কাপড় ছাফাইকারি ধোপা) নিহত মো. হাসিবের মৃত্যু হয়েছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে আকস্মিক এই দুর্ঘটনার পর দ্রুত তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান রাতে জানান, দুপুরে সেনা ক্যাম্পের ছাদে সেনা সদস্য (কাপড় ছাফাইকারি ধোপা) মো. হাসিব জামাকাপড় দড়িতে টানাতে গেলে প্রথমে পাশের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে ছাড়াতে গিয়ে অপর সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তাদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তাদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।





