১৪ অক্টোবর থেকে আইসিসিবিতে জাতীয় ফার্নিচার মেলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫

১৪ অক্টোবর থেকে আইসিসিবিতে জাতীয় ফার্নিচার মেলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ |
দেশীয় ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ২০তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৫ আগামী ১৪ অক্টোবর থেকে অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি। এ বছর মেলাটি বিগত বছরের তুলনায় আরও বিস্তৃত আকারে সাজানো হচ্ছে। মোট তিনটি হলে এ মেলা বিস্তৃত আকারে বসছে। হলগুলো হলো- গুলনকশা, পুষ্পগুচ্ছ ও রাজদর্শন। মেলা চলবে ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। দর্শনার্থীদের সুবিধার্থে প্রতি বছরের মতো এবারও কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি

হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ ও বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান । দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ শিল্প মেলায় এবার মোট ৪৮টি বিখ্যাত ফার্নিচার প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় হাতিল, নাভানা, পারটেক্স, অটবি, নাদিয়া, ওমেগা, আখতার, ব্রাদার্স, রিগালসহ দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের নতুন ডিজাইন ও উন্নতমানের পণ্য প্রদর্শন করবে। ফার্নিচারের পাশাপাশি ঘর সাজানোর আনুষঙ্গিক পণ্যসামগ্রীও প্রদর্শিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর