৪০ জাহাজ আটক, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব বেলজিয়ামের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫

৪০ জাহাজ আটক, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব বেলজিয়ামের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ |
গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪০টি জাহাজ আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়ার ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ইউরোপের দেশ বেলজিয়াম ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট দেশটির সংসদে বলেন, যেভাবে জাহাজগুলোতে অভিযান চালানো হয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় যেভাবে আটকানো হয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ কারণেই আমি রাষ্ট্রদূতকে তলব করেছি। আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি বাহিনী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র প্রায় ৪০টি নৌকা আটক করেছে। এসব নৌকায় বিভিন্ন পেশার বিদেশি কর্মী ও মানবিক সহায়তা সামগ্রী ছিল। আটককৃতদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকাগুলো আটক

করার পাশাপাশি, নৌবহরে থাকা সকলকে আটক করা হয়েছে। তারা আরও জানায়, আটককৃতদের দল একের পর এক আশদোদ বন্দরে পৌঁছাবে, যেখানে তাদের ইউরোপে নির্বাসন প্রক্রিয়া শুরু হবে। এদিকে, আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি সানাদ নিশ্চিত করেছে— কমপক্ষে তিনটি ত্রাণবাহী জাহাজ বর্তমানে ইসরায়েলের আশদোদ বন্দরে আটকে আছে। ওয়েবসাইট মেরিন ট্র্যাফিক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রিক পতাকাবাহী ক্যাপ্টেন নিকোস, স্প্যানিশ পতাকাবাহী এস্ট্রেলা ওয়াই ম্যানুয়েল এবং আদারাকে দক্ষিণ ইসরায়েলের দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র- আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর