আসছে নিষেধাজ্ঞা, উপকূলজুড়ে বিষাদের ছায়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আসছে নিষেধাজ্ঞা, উপকূলজুড়ে বিষাদের ছায়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ |
ভরা মৌসুমে মেঘনা নদী ও বঙ্গোপসাগরে আশানুরূপ দেখা মিলছে না ইলিশের। প্রতিবছর এ সময় নদী-সাগরজুড়ে ইলিশের ছড়াছড়ি থাকলেও এবার জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে না। এতে দিশাহারা হয়ে পড়েছেন জেলে ও মাছ ব্যবসায়ী হাজারো পরিবার। ইতোমধ্যে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গত বছর ১২ অক্টোবর থেকে অভিযান শুরু হলেও এ বছর ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত সময় নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন হাতিয়ার বিভিন্ন ঘাট থেকে হাজারো জেলে মাছ ধরতে গেলেও প্রায়ই খালি জাল টেনে ফিরছেন। যেসব নৌকায় অল্প ইলিশ ধরা পড়ছে, তা দিয়ে শ্রমিকের মজুরি ও জ্বালানির খরচও মেটানো যাচ্ছে না।

বাজারেও সরবরাহ কম থাকায় ইলিশের দাম হু-হু করে বেড়ে গেছে। নিষেধাজ্ঞার কারণে শুধু জেলেরাই নয়, ক্ষতির মুখে পড়বেন আড়তদার, ব্যবসায়ী ও স্থানীয় বাজারের মাছ বিক্রেতারাও। অনেকেই পেশা পরিবর্তনের কথাও ভাবছেন। স্থানীয় জেলেদের অভিযোগ, সাগর ও নদীতে ইলিশ থাকলেও আগের মতো আর জালে ধরা পড়ছে না। কিছু দিন সামান্য মাছ পেলেও নতুন করে ঘোষিত নিষেধাজ্ঞা তাদের আবারও হতাশ করেছে। গত বছর নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ১২ অক্টোবর থেকে, তবে এবার তা এগিয়ে আনা হয়েছে ৩ অক্টোবর থেকে। ফলে অনেকে তারিখ পুনর্বিবেচনার দাবি তুলেছেন। মৎস্য ব্যবসায়ী হাসান মাঝি জানান, পরিবার চালানো ভীষণ কষ্টকর হয়ে পড়েছে। শুধু জেলেরাই নয়, কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরাও। ইলিশের সরবরাহ কমে

যাওয়ায় ব্যবসায়ী, আড়তদার এবং বাজারের বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই ঋণ করে নৌকা ও জাল কিনেছিলেন, এখন ঋণ শোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। সূর্যমুখী মাছ ঘাটের সভাপতি মো. আলাউদ্দিন বলেন, ভরা মৌসুমেও ইলিশের আকাল জেলেদের জীবনে বড় কষ্ট ডেকে এনেছে। জেলে, ব্যবসায়ী, আড়তদার ও শ্রমিক সবাই ঋণের বোঝায় জর্জরিত। কিছু ইলিশ যখন ধরা পড়া শুরু হয়, তখনই সরকার নিষেধাজ্ঞা দেয়। আমরা চাই তারিখ পুনর্নির্ধারণ করা হোক এবং ভারত-বাংলাদেশ একই সময়ে নিষেধাজ্ঞা দিক। নইলে তারা আমাদের এলাকায় মাছ ধরে নিয়ে যায়, এতে আমরা ক্ষতিগ্রস্ত হই। হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান জানান, ডুবোচর, প্রতিকূল আবহাওয়া, অতিরিক্ত মাছ শিকার ও পরিবেশগত পরিবর্তনের কারণে ইলিশের

প্রজনন ও মজুতে প্রভাব পড়তে পারে। সরকার সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবেই মা ইলিশ রক্ষায় এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এটি সঠিকভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে নদী ও সাগরে বড় ইলিশের সংখ্যা বাড়বে। তখন জেলেরা আরও বেশি মাছ ধরতে পারবেন এবং অনেক বেশি যা তাদের জীবনে স্বস্তি আনবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ