ইউনুস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ: আটক নেতা-কর্মীদের পাশে কেন্দ্রীয় যুবলীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ইউনুস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ: আটক নেতা-কর্মীদের পাশে কেন্দ্রীয় যুবলীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ |
গত ২৪ সেপ্টেম্বর ইউনুস সরকারের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত বিক্ষোভ ও মিছিলে পাঁচ শতাধিক নেতা-কর্মী আটক হয়েছেন। যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে ঢাকার বিভিন্ন স্থান থেকে আটক এসব নেতা-কর্মীদের মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের সদস্যরা ছিলেন। এ ঘটনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি আটক নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশনা জারি করেছে। যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় জানানো হয়েছে, আটক সকল নেতা-কর্মীদের মামলা পরিচালনাসহ সব ধরনের আর্থিক ও আইনি সহায়তা প্রদান করবে যুবলীগ। কেন্দ্রীয় কমিটির সদস্যদের উদ্দেশে নির্দেশনায় বলা হয়, “আমাদের যুবলীগের যারা আটক হয়েছেন বা

জেল-হাজতে আছেন, তাদের মামলার তথ্য, নাম, পরিবারের সদস্যের যোগাযোগের নম্বর অতিসত্ত্বর কেন্দ্রে পাঠাতে অনুরোধ করা হলো।” ছাত্রলীগের নেতা-কর্মীদের একই ধরনের সহায়তা প্রদান করা হবে কিনা, এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল নেতা বিডিডাইজেস্টকে বলেন, “ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ছোট ভাই। তাদের পাশে আমরা সবসময় ‘বাই ডিফল্ট’ আছি।” গতকাল রাতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিভিন্ন জেল ও সংস্থায় জিজ্ঞাসাবাদের পর আজ আটককৃত অনেককে আদালতে হাজির করা হয়। আদালত সকলের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন। এতদিন ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার সহযোগিতায় আটককৃতদের মামলা পরিচালনা করা হলেও, এই প্রথম কোনো কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আটক নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতার জন্য সরাসরি

নির্দেশনা জারি করা হয়েছে। বিডিডাইজেস্টের অনুসন্ধানে জানা গেছে, যুবলীগ ইতিমধ্যে আটক নেতা-কর্মীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। এই উদ্যোগকে সংগঠনের নেতা-কর্মীদের মনোবল বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ