কালীগঞ্জে হিন্দু নারী ধর্ষণ: মিমাংসার প্রস্তাবে রাজি না হলে গুম করার হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কালীগঞ্জে হিন্দু নারী ধর্ষণ: মিমাংসার প্রস্তাবে রাজি না হলে গুম করার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ |
ঝিনাইদহের কালীগঞ্জে বাসা ভাড়া খোঁজার সূত্র ধরে এক হিন্দু নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি এবং তার পরিবার চরম ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। অভিযোগে জানা যায়, উপজেলার রাকড়া গ্রামের ঘোষপাড়ার ওই নারী শহরের একটি মহল্লায় ভাড়া বাসায় থাকেন। বাসা পরিবর্তনের উদ্দেশ্যে তিনি সম্প্রতি কলাহাটা মোড়ে যান। সেখানে স্থানীয় ব্যবসায়ী মেসার্স আল্লাহর দয়া ইলেকট্রনিক্সের মালিক মোজাহিদুল ইসলাম রুমির সঙ্গে তার পরিচয় হয়। রুমি জানান, তার এক বন্ধুর বাসা খালি আছে, ভাড়া দেওয়া যাবে। এ সময় তিনি ভুক্তভোগীর মোবাইল নম্বর নিয়ে যান। পরবর্তীতে ২১শে সেপ্টেম্বর সকালে রুমি ফোন করে তাকে বাসা দেখার কথা বলে দোকানে ডাকেন। সেখানে গেলে

পাশের কক্ষে বসিয়ে রেখে কিছুক্ষণ পর তিনি ওই নারীর শরীরে জোরপূর্বক স্পর্শ করেন, ভয় দেখান এবং একপর্যায়ে ধর্ষণ করেন। মেরে লাশ মাটিতে পুঁতে ফেলার হুমকির মুখে ভুক্তভোগী তখন চিৎকার করতেও পারেননি। ধর্ষণের ঘটনাস্থল: মহান আল্লার দয়া ইলেক্ট্রনিক্স সেদিন রাতেই তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠায়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত রুমি আত্মগোপনে চলে যায়। ভুক্তভোগী নারী জানান, সোমবার হাসপাতালে পরীক্ষা শেষে ফেরার পর একটি অপরিচিত নম্বর থেকে ফোনে রুমি মামলা না করার জন্য চাপ দেয়। টাকা দিয়ে বিষয়টি মীমাংসা কিংবা ধর্মান্তর করে বিয়ের প্রস্তাবও দেওয়া হয়। রাজি না হলে তাকে হত্যা করে গুম

করার হুমকি দেওয়া হয়। এতে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত রুমির ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে (০১৭৬২-৬১৭৮৩৭ ও ০১৭১১-০৬২৫২৭) একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া গেছে। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলার ইঙ্গিত পাওয়া গেছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে অভিযুক্ত রুমিকে গ্রেপ্তারের আগে তিনি আত্মগোপনে চলে যাওয়ায় এখনো আটক করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্র বলছে, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এ নারী ও তার পরিবার এখন অজানা ভয়ের মধ্যে দিন পার করছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামির গ্রেপ্তার নিশ্চিত না হলে তারা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়