অর্থবছরের প্রথম ২ মাসে বড় ধরনের রাজস্ব ঘাটতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫

অর্থবছরের প্রথম ২ মাসে বড় ধরনের রাজস্ব ঘাটতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ |
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হয়নি। রাজস্ব আদায় ব্যাহত হওয়ার পেছনে অভ্যন্তরীণ অস্থিরতা দায়ী বলে শোনা যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জুলাই–আগস্টে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল ৬১ হাজার কোটি টাকা। তবে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। অর্থাৎ, নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সময়ে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা কম রাজস্ব উঠেছে। প্রতিবেদন অনুযায়ী, জুলাই–আগস্টে সর্বাধিক রাজস্ব এসেছে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে—২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এ ছাড়া কাস্টমস খাতে আদায় হয়েছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা এবং আয়করে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা। এর আগে গত মে ও জুনে এনবিআরের আন্দোলনের

কারণে রাজস্ব আদায় ব্যাহত হয়েছিল। আন্দোলন শেষে স্বাভাবিক পরিস্থিতি ফিরায় চলতি অর্থবছরে কাঙ্ক্ষিত গতি প্রত্যাশিত ছিল। কিন্তু তা হয়নি। এনবিআরের একাধিক কর্মকর্তা জানান, আন্দোলনের পর সংস্থাটিতে এখনও অস্থিরতা বিরাজ করছে। বরখাস্ত ও বদলির আতঙ্কে কর্মকর্তারা মনোযোগ হারাচ্ছেন, রাজস্ব আদায়ে যার প্রভাব পড়ছে। তবে আমদানি হ্রাস, ব্যবসায়িক স্থবিরতা এবং প্রশাসনিক দুর্বলতার কারণেও রাজস্ব ঘাটতি বাড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ