সমর্থন ফিরে পাচ্ছে হাসিনার দল, গোয়েন্দা রিপোর্ট নিয়ে ঢাকায় নিরাপত্তা বৈঠকে আলোচনা, উদ্বেগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সমর্থন ফিরে পাচ্ছে হাসিনার দল, গোয়েন্দা রিপোর্ট নিয়ে ঢাকায় নিরাপত্তা বৈঠকে আলোচনা, উদ্বেগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ |
দ্য ওয়াল ব্যুরো: সমর্থন বাড়ছে আওয়ামী লিগের। শেখ হাসিনার দলকে দেখে লোকজন আর বিরক্তি প্রকাশ করছে না। আওয়ামী লিগের কর্মসূচিতে বাধাও দিচ্ছে না। রবিবার রাতে ঢাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে এই কথা বলেন পুলিশ সহ একাধিক নিরাপত্তা সংস্থার শীর্ষ পদাধিকারী। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ওই সভায় একাধিক উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর কর্তাদের কাছে জানতে চান, আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ। নিষিদ্ধ তাদের ছাত্র সংগঠন ছাত্র লিগ। তাহলে ঢাকাসহ বিভিন্ন শহরে তারা কী করে মিটিং মিছিল করতে পারছে। পুলিশ কেন জানতে পারছে না। প্রায় একমাস হতে চলল আওয়ামী লিগ জের কদমে ময়দানে সক্রিয়। তাদের ঝটিকা মিছিল নিয়ে বিএনপি সহ আওয়ামী

লিগ বিরোধী দলগুলিও পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে। রবিবার রাতে স্বরাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে নিরাপত্তা আধিকারিকরা এর দায় রাজনৈতিক দলগুলির উপর চাপান। তাঁরা বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐকবদ্ধ প্রতিরোধ কমে গিয়েছে। আগের মতো আর আওয়ামী লিগের বিরুদ্ধে অন্য দলগুলিকে সক্রিয় দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের মধ্যেও সাবেক শাসক দলের বিষয়ে অবস্থান বদল হয়েছে। আগের তুলনায় অনেক বেশি মানুষ মিটিং মিছিলে অংশ নিচ্ছেন। পুলিশ, গোয়েন্দারা আগের মতো শেখ হাসিনার দলের কর্মসূচি আগাম জানতে পারছে না। আওয়ামী লিগের ধৃত নেতাকর্মীদের অনেকে জামিন পেয়ে যাচ্ছে বলে বৈঠকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী আমলের বিচারকরা জামিন দিয়ে দিচ্ছেন। পুলিশও ঠিক করে রিপোর্ট দিচ্ছে না। প্রসঙ্গত,

গত সপ্তাহে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসও আওয়ামী লিগের মিটিং মিছিল বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচন ভেস্তে দিতেই সাবেক শাসক দল প্রস্তুত হচ্ছে। যে কোনও মূল্যে আওয়ামী লিগের প্রত্যাবর্তন ঠেকাতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়