স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ |
ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে নরসিংহপুর এলাকার আবুল হোসেনের ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান ভূঁইয়া জানান। নিহতরা হলেন- বগুড়া জেলার ধনুট থানার নলডাঙ্গা গ্রামের রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৮) এবং তাদের ছয় বছরের কন্যা জামিলা। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকাল থেকে রুবেলের বাসায় দরজা খুলেনি। বিকালে পাশের ভাড়াটিয়া ওই কক্ষের জানালা দিয়ে একজনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে ভিতরে ঢুকে তিনজনের লাশ দেখতে পান। আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান ভূঁইয়া বলেন, পুরুষের লাশটি ঝুলন্ত অবস্থায়

ছিল। খাটের মধ্যে নারী ও শিশুর লাশটি ছিল। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!