বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ |
নেপালে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত ও নেপাল সরকারের ফ্লাইট পরিচালনার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) ঢাকা–কাঠমান্ডুগামী ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা–কাঠমান্ডু রুটের ফ্লাইটটি দুপুর ২টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের অবহিত করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। নেপালগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমানের কল সেন্টার ১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে সকাল ৮টা থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর মঙ্গলবার রাতে

গণমাধ্যমকে বলেন, যেহেতু নেপালে বিমানবন্দর বন্ধ, আবার দূতাবাসের তরফেও বাংলাদেশ ও নেপাল দুই দেশ থেকেই যাতায়াত না করার নির্দেশনা দেয়া হয়েছে, তাই আমরা দুপুর পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলন, প্রথমে আমাদের পরিকল্পনা ছিল মঙ্গলবার ডাইভার্ট হওয়া ফ্লাইটটি বুধবার সকালে পরিচালনা করার। তবে এখন সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। যদি দুপুরের পর বিমানবন্দর বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার হয়, তাহলে পরবর্তীকালে ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। দুদিন ধরে জেন-জিদের সহিংস বিক্ষোভে নেপালের প্রধানমন্ত্রীসহ কয়েক মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির পার্লামেন্ট ভবন ও মন্ত্রীদের বাড়িঘরে আগুন দেয়া হয়েছে। সহিংস বিক্ষোভ ছড়িয়েছে গোটা নেপালে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ