মহাসড়ক অবরোধে ২৩ কিলোমিটার যানজট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫

মহাসড়ক অবরোধে ২৩ কিলোমিটার যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ |
ফরিদপুর-৪ আসনের থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার ঘটনায় ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে অন্তত ২৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। অবরোধকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, মাধবপুর বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় থেকে পুকুরিয়া ১২ কিলোমিটার ও ভাঙ্গা দক্ষিণ পাড় থেকে টেকেরহাটের দিকে তিন কিলোমিটার এবং ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মিলিগ্রাম থেকে ভাঙ্গা ছয় কিলোমিটার ও সুয়াদী থেকে জয় বাংলা মোড়ের দিকে অন্তত দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

এই দুই মহাসড়ক মিলিয়ে অন্তত ২৩ কিলোমিটার যানজটে আটকা পড়েছে যানবাহন। স্থানীয় বাসিন্দা আহম্মাদ মাতুব্বর বলেন, এই আলগি ইউনিয়নকে নগরকান্দার মধ্যে ঠেলে দিয়ে নির্বাচন কমিশন আমাদের হাজার হাজার জনগণকে বিপর্যস্ত করে দিয়েছে। জীবন যাবে, রক্ত যাবে তবুও ভাঙ্গা ছেড়ে যেতে পারব না। আমাদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জীবন বাজি রেখেই রাস্তায় নেমেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, দুই ইউনিয়নবাসীর স্মারকলিপি নিয়ে আমরা তিন দিন আগেই নির্বাচন কমিশনে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। তবে সড়ক অবরোধ করে আন্দোলন করা ঠিক হবে না। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, দুই ইউনিয়নবাসী দুটি স্থানে সড়ক অবরোধ

করে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করছি। যেন তারা দূরপাল্লার যানবাহন ছেড়ে দেন। তারা এখনো তাতে রাজি হচ্ছে না। এদিকে হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, এরই মধ্যে দুই ইউনিয়নবাসী ফরিদপুর-বরিশাল, ঢাকা-খুলনা মহাসড়কের চারটি স্থানে সড়ক বন্ধ করে দিয়েছে। হাজার হাজার যাত্রীরা দুর্ভোগের পড়েছে। তবে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ