বিয়ের দাবিতে পাকিস্তানি ইনফ্লুয়েন্সারকে অপহরণচেষ্টার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫

বিয়ের দাবিতে পাকিস্তানি ইনফ্লুয়েন্সারকে অপহরণচেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ |
পাকিস্তানে এক ব্যক্তির বিরুদ্ধে বিয়ের দাবিতে হয়রানি ও অপহরণচেষ্টার অভিযোগ তুলেছেন দেশটির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সামিয়া হিজাব। অভিযুক্ত ব্যক্তি লাহোরের হাসান জাহিদকে ২৪ ঘণ্টার মধ্যে ইসলামাবাদ পুলিশ গ্রেফতার করেছে। সামাজিক যোগোযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক ভিডিওতে সামিয়া হিজাব বলেন, লাহোরের হাসান জাহিদ নামের সন্দেহভাজন ওই ব্যক্তি কয়েক মাস ধরে তাকে হুমকি এবং বিয়ের দাবিতে হয়রানি করে আসছিল। তিনি দাবি করেন, ঘটনার দিন সামিয়া তার বাড়ির বাইরে এসেছিল, তার ফোন কেড়ে নিয়েছিল এবং জোর করে তার গাড়িতে তোলার চেষ্টা করেছিল। সামিয়া হিজাব বলেন, ‘আমার মা অসুস্থ ছিলেন এবং ভাই বাড়িতে ছিল না। আমি যখন বাইরে বের হই, তখন সে আমার মোবাইল কেড়ে

নেয় এবং জোর করে আমাকে তার গাড়িতে ঢুকানোর চেষ্টা করেন।’ তিনি আরও জানান, তিনি ঘটনার কিছু অংশ রেকর্ড করতে সক্ষম হন। আরেক ইনফ্লুয়েন্সার টিকটকার সানার সাম্প্রতিক হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে সামিয়া হিজাব বলেন, ‘এর আগে, আমার বন্ধু সানা একই কারণে মারা গিয়েছিল— (একটি প্রস্তাব) প্রত্যাখ্যান করার কারণে। আমি সানা হতে চাই না।’ টিকটকের জনপ্রিয় মুখ সামিয়া হিজাব ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আলী নাসির রিজভীর কাছে নিরাপত্তার জন্য আবেদন করেছেন। সেই সঙ্গে তার অভিযোগ দায়ের এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের প্রশংসা করেছিলেন। পরবর্তীকারে একটি ভিডিওতে তিনি জানান, তার শারীরিক নির্যাতনের প্রমাণ যাচাই করে একটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তির

কাছ থেকে নতুন করে মৃত্যুর হুমকি পাওয়ার পরই তার বাড়ির বাইরে নিরাপত্তার জন্য অফিসার মোতায়েন করা হয়েছিল। সন্দেহভাজন ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সামিয়া হিজাব আহ্বান জানান, যেন আদালত প্রতিরোধ নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কেউ কোনো বোন বা মেয়ের দিকে চোখ তোলার সাহস করার আগে তাদের ১০ হাজার বার ভাবা উচিত।’ সামিয়া হিজাব জানান যে, তিনি কেবল নিজের জন্য নয়, বরং ‘এই মুহূর্তে অনিরাপদ বোধ করা প্রতিটি মেয়ের’ পক্ষেও কথা বলবেন। সূত্র: জিও নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব