ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা
লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর
যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের
ঢাবিতে রাজাকারদের ছবি ঝোলানো এবং নালায় ফেলা নিয়ে গুপ্ত শিবির-বাম দল মুখোমুখি
জুলাই-আগস্টের সরকারবিরোধী দাঙ্গার এক বছর পূর্তি অনুষ্ঠানের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি প্রদর্শনীর আয়োজন করেছে গুপ্ত সংগঠন শিবির। এই প্রদর্শনীতে যুদ্ধপরাধের দায়ে দণ্ডিত ১৩ রাজাকারের ছবি সাঁটায় একাত্তরের ঘাতক ছাত্র সংঘ (বর্তমান নাম ছাত্র শিবির)।
তবে এই রাজাকার-প্রদর্শনী নিয়ে আপত্তি জানায় প্রগতিশীল ধারার রাজনীতি করা বাম ছাত্রসংগঠনগুলো। এ নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়।
মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিক্ষোভের পর এসব ছবি নামিয়ে ফেলা হয়। সর্বশেষ জানা যায়, রাজাকারদের ছবিগুলো ছিড়ে নালায় ফেলে দেয় কোনো একটি পক্ষ।
এ নিয়ে গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসী কর্মীরা টিএসসির ভেতরে বাম সংগঠনগুলোর বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এর প্রেক্ষিতে টিএসসির
বাইরে বাম নেতাকর্মীরাও অবস্থান নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে থমথমে অবস্থান বিরাজ করছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
বাইরে বাম নেতাকর্মীরাও অবস্থান নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে থমথমে অবস্থান বিরাজ করছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন বক্তব্য দিতে রাজি হয়নি।





