হঠাৎ বাড়ল পেঁয়াজ-ডিমের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫

হঠাৎ বাড়ল পেঁয়াজ-ডিমের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ |
বাজারে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম। প্রতি কেজি পেঁয়াজ ১০ টাকা এবং ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা বেড়ে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা ও ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায়। শুক্রবার পর্যন্ত পেঁয়াজের কেজি ৬০ থেকে ৬৫ টাকা এবং এক সপ্তাহ আগে ডিমের ডজন ১২৫ থেকে ১৩০ টাকায় ছিল। বিক্রেতারা জানান, সরবরাহে ঘাটতির কারণেই দাম বেড়েছে। পেঁয়াজের মৌসুম শেষের দিকে এবং সাম্প্রতিক বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হয়েছে। কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা মহসীন আহমেদ বলেন, ‘কয়েকদিন আগেও প্রতি পাল্লা পেঁয়াজ ২৫০ টাকায় বিক্রি করেছি, এখন ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।’ পাবনা ও ফরিদপুরের মোকামে প্রতিমণে দাম বেড়েছে প্রায় ৪০০ টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ

(টিসিবি) জানিয়েছে, এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ। ডিমের দামও একইভাবে বেড়েছে। ফার্মের লাল ডিম দুই মাস ১২০ টাকায় থাকলেও এখন তা ১৩৫–১৪০ টাকায় উঠেছে। পাইকারি বাজারে ১০০ লাল ডিমের ক্যারেট কিনতে হচ্ছে ১০৪০ টাকায়, যা আগে ছিল ৮৫০–৯১০ টাকা। সাদা ডিম কিছুটা সস্তা, ডজনপ্রতি ১৩০ টাকা হলেও লাল ডিমের চাহিদাই বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তর-পশ্চিমাঞ্চলে ফসলহানির শঙ্কা ঢাকায় বৃষ্টির দেখা নেই, যেমন থাকতে পারে আজকের আবহাওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসীরা ফের তৎপর বিমানবন্দরের রানওয়ে নিরাপত্তা ঝুঁকিতে অবহেলার প্রতিশোধ নিতে প্রেমিককে পুড়িয়ে মারল প্রেমিকা যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বাঁচানো গেল না হাম আক্রান্ত শিশু সাদমানকে, মরদেহ নিয়ে ফেরার ছবি ভাইরাল ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান ৫ বিভাগে শিলাবৃষ্টির আভাস সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন চট্টগ্রামে ‘গুপ্ত রাজনীতি’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন অনুপস্থিত, বহিষ্কৃত ৬ লক্ষ্য আন্দোলনে লাশ বৃদ্ধি স্নাইপারের গুলির জোগানদাতা বরখাস্ত কর্নেল হাসিনুর!