বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
বগুড়ার ধুনট উপজেলায় রান্না করার সময় ঘরে ঢুকে বাক প্রতিবন্ধী গৃহবধূকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আলম হাসান (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে মথুরাপুর ইউনিয়নের রামবল্লভপুর খাদুলী গ্রামের ব্যবসায়ী আলম হাসানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামবল্লভপুর খাদুলী গ্রামের এক অটোভ্যান চালক প্রায় ৭ বছর আগে বাক প্রতিবন্ধী নারীকে বিয়ে করে। এক সন্তানের জননী ওই নারীকে বাড়িতে রেখে তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করে। এ সুযোগে ব্যবসায়ী আলম হাসান ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে টাকার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছে। কিন্তু আলম হাসানের কুপ্রস্তাবে

রাজী হয়নি প্রতিবন্ধী ওই নারী। এ অবস্থায় ১৫ দিন আগে মেয়েটির স্বামী ঢাকা থেকে বাড়িতে ফিরে এসেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় প্রতিবন্ধী ওই নারীর স্বামী পার্শ্ববর্তী তালতলা বাজারে চা পান করতে যায়। এ সময় ওই নারী ঘরে রান্নার কাজ করছিল। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে আলম হাসান রান্না ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা করে। তখন ওই নারী কৌশলে আলম হাসানের হাত থেকে ছুটে গিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। ধুনট থানার ডিউটি অফিসার এসআই আমিনা খাতুন বলেন, বাক প্রতিবন্ধী এক নারীকে ধার্ষণচেষ্টার অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়