ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প
১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের
ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের
ভিয়েতনামে উল্টে গেল স্লিপার বাস, নিহত ১০
পর্যটকবাহী স্লিপার বাস উল্টে ভিয়েতনামের মধ্যাঞ্চলে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে রাজধানী হ্যানয় থেকে মধ্যাঞ্চলীয় শহর দা নাং-এর দিকে যাচ্ছিল বাসটি। পথে হা তিনহ প্রদেশে জাতীয় মহাসড়কে বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পিলারে আঘাত করে এবং উল্টে যায়।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত সকলেই ভিয়েতনামের নাগরিক, যাদের মধ্যে দুইজন শিশু। আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকেই গুরুতর।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন দা নাং ভ্রমণে যাচ্ছিলেন, যারা স্থানীয় পর্যটক ছিলেন।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা
এক যাত্রী স্থানীয় ‘দান ত্রি’ সংবাদমাধ্যমকে বলেন, ‘বাসটি উল্টে গিয়েছিল... আমি উঠে বসতেও পারছিলাম না, আমার শরীর আর হাত বিছানার পাশে ঢুকে গিয়েছিল।’ তার মতে, যারা বাসের সামনের দিকের স্লিপার বাংকে ছিলেন, তাদের বেশ কয়েকজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বা গুরুতর আঘাত পেয়েছেন। তিনি বলেন, নিহতরা অনেক বেশি আঘাত পেয়েছে। এই দুর্ঘটনার পর ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। ভিয়েতনামে প্রায় সময়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে ৫ হাজার ২৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত, যা ২০২৪ ছিল ৫ হাজার ৩৪৩।