বিএনপি নেতার ছবিতে জুতার মালা পরিয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫

বিএনপি নেতার ছবিতে জুতার মালা পরিয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ |
গাজীপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও উপজেলা বিএনপি আহ্বায়ক সদস্য ইসলাম উদ্দিনের ছবিতে জুতার মালা পড়িয়ে বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপি ওই নেতার ছবি ব্যঙ্গ করে ও ছবিতে জুতার মালা পড়িয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বাঘের বাজারে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। প্রতিপক্ষকে ঘায়েল করতে বিএনপির এই অন্তর্কোন্দলে হতাশ সাধারণ নেতাকর্মী সহ এলাকাবাসী। জানা যায়, গত ১১ জুলাই বাঘের বাজার অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি ঘটনায় দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনায় গত ১৩ জুলাই গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ইসলাম উদ্দিন সহ পাঁচজনের নাম

উল্লেখ করে থানায় চাঁদাবাজি মামলা হয়। পরবর্তীতে একই ঘটনাকে কেন্দ্র করে গত ২০ জুলাই গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়াসহ পাঁচ জনের নাম উল্লেখ করে আরও একটি চাঁদাবাজি মামলা হয়। শুরু হয় দুই গ্রুপের পাল্টা পান্টি কর্মসূচি। বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপির ৭ নম্বর আহ্বায়ক সদস্য ইসলাম উদ্দিনের ছবি ব্যাঙ্গ করে ও জুতার মালা দিয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। বিএনপির এই অন্তর্কোন্দল স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীদে মাঝে হতাশা বাড়ছে। তাদের ধারণা কোন্দলের কারনে ভোটের মাঠেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। স্থানীয়দের মতে, ইউনুস আলী নছ মিয়া অতীতে ডেকোরেটর এর ব্যবসা করতো। রিকশা দিয়ে চলার সমর্থ তার

ছিলো না। গত ২০২২ সালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের পদ পান নছ মিয়া। গত ৫ আগস্ট এর পর থেকে শুরু হয় অধিপত্যে বিস্তার। হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হয়ে হাকান কোটি টাকার গাড়ী। ইতিমধ্যে থানায় তার নামে চাঁদাবাজি মামলা হয়েছে। চাঁদাবাজি ছাড়া কি করে একটা লোক অল্প কয়েক মাসের ব্যবধানে এতো টাকার মালিক হয়। কেন্দ্রীয় নেতাদের কাছে নছ মিয়ার টাকার উৎস খতিয়ে দেখা ও ব্যবস্থা গ্রহণের দাবিও জানান এলাকাবাসী। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া মুঠোফোনে প্রতিনিধিকে জানান, বিক্ষোভ মিছিলে ইসলাম উদ্দিন কে চাঁদাবাজ উল্লেখ করে মিছিল করা হয়েছে। বিএনপি নেতার হিসেবে ব্যানারে তার নাম দেয়া হয়নি। ইসলাম

উদ্দিন বিএনপির নেতা কিনা এমন প্রশ্নে নছ মিয়া বলেন, সে বিএনপির পদধারী নেতা। বিএনপির একজন সিনিয়র নেতার ছবিতে জুতার মালা পড়িয়ে ও ছবি ব্যঙ্গ করে প্রচার করার বিষয়ে বলেন, ছবিতে জুতার মালা দেয়া মোটেও উচিৎ হয়নি। তবে তার দাবি আমি মিছিলে উপস্থিত ছিলাম না। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লি জানান, বিএনপির একজন সিনিয়র নেতার ছবিতে জুতার মালা পরানো সত্যি নিন্দনীয় কাজ। বিক্ষোভ মিছিলটি করেছে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা। আমি বিষয়টি নিয়ে উপরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সাথে কথা বলে ব্যবস্থা নিব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিক্ষক লাঞ্ছনার কালো অধ্যায় ও একটি রাষ্ট্রীয় অপরাধের দলিল তেলের লাইনে মৃত্যু—এটা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি রাষ্ট্রীয় ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি? বিদ্যুৎ নেই, বিশ্ববিদ্যালয় বন্ধ – বিএনপি সরকার ঘুমে ছয় শিক্ষকের মৃত্যু, একটি ঘটনারও বিচার হয়নি মহান মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাইয়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক ফারুকীর নাশতায় প্রতিদিন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা” গণঅভ্যুত্থান নয়, ৫ আগস্ট ছিল সুপরিকল্পিত ‘রেজিম চেঞ্জ’: পুরো সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য আওয়ামী লীগ সরকার পতন: ইউএসএইডের ২৯ মিলিয়ন ডলারের একাংশ পেয়েছিল সমকাল, বিটনিক ও দ্য হাঙ্গার প্রজেক্ট ইসহাক সরকারের এনসিপিতে যোগদান: বিএনপি ও আওয়ামী লীগের জন্য ‘অশনিসংকেত’ যতদিন বেঁচে থাকবেন, একা হাঁটতে পারবেন না’— ড. ইউনূসকে সাংবাদিক আনিস আলমগীরের কড়া হুঁশিয়ারি একদিনে ১৫ দপ্তরে নতুন চেয়ারম্যান-ডিজি নিয়োগ মোদি-মমতার বিরোধ আসলে লোকদেখানো, দাবি রাহুলের ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম ‘ফুয়েল পাশ’ অ্যাপের পরিধি বাড়াল সরকার আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের যে ৪ প্রেসিডেন্ট ৫ কোটি টাকা ডাকাতির নেতৃত্ব দেন সিআইডির তৎকালীন এসআই আকসাদুদজামান হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু মেট অপেরাকে ২০ কোটি ডলার দেবে না সৌদি ভারত থেকে ২৮ টাকা কেজি দরে মরিচ আমদানি, বিক্রি ৩০০ টাকায় বিশ্বকাপে না খেলা নিয়ে মুখ খুললেন লিটন