রাশিয়ার বিমানটি বিধ্বস্ত, সব আরোহী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫

রাশিয়ার বিমানটি বিধ্বস্ত, সব আরোহী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ |
রাশিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া অ্যান-২৪ মডেলের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। পরে সেখানে হেলিকপ্টারের মাধ্যমে প্রাথমিক অনুসন্ধান শেষে উদ্ধারকারীরা জানিয়েছেন, আরোহী কাউকে জীবিত পাওয়া যায়নি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলের আকাশ পরিদর্শনের সময় কোনো জীবিত যাত্রীকে দেখা যায়নি। আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনিরাপত্তা কেন্দ্র তাসকে এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনিরাপত্তা কেন্দ্র বিবৃতিতে বলেছে, টিন্ডা বিমানবন্দরের পরিচালক ঘটনার খোঁজ রাখছেন। তিনিসহ কর্মকর্তারা উদ্ধার অভিযান সমন্বয় করছেন। সংঘর্ষের সময় বিমানটিতে আগুন ধরে যাওয়ায়

প্রাণহানির সংখ্যা বেড়েছে। ওই এলাকার ওপর দিয়ে উড়ন্ত এমআই-৮ হেলিকপ্টার ক্রুরা বেঁচে থাকার কোনো লক্ষণ খুঁজে পাননি। এর আগে স্থানীয় ইমার্জেন্সি মন্ত্রণালয় বলেছে, বিমানটি সাইবেরিয়াভিত্তিক এনগারা এয়ারলাইনের। এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ