বিভিন্ন বিলে অবাধে পোনাসহ মাছ নিধন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫

বিভিন্ন বিলে অবাধে পোনাসহ মাছ নিধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
সরকারি আইন অমান্য করে নাটোরের হালতিবিলসহ বিভিন্ন বিলে মাছের পোনা নিধনের মহোৎসব চলছে। এ অঞ্চলের নদনদী ও খাল-বিলের পানিতে রাত-দিন প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ বিভিন্নভাবে পোনা মাছ নিধন করছেন কিছু অসাধু জেলে। ফলে একদিকে যেমন মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে, অন্যদিকে এসব নিষিদ্ধ জালে ছেঁকে মাছ ধরার কারণে বিলের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও প্রভাবশালীদের কারণে বেপরোয়া হয়ে উঠেছেন অসাধু জেলেরা। সেইসঙ্গে প্রভাবশালীরা বিভিন্ন ব্রিজের মুখ আটকে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন। যার ফলে পানির অভাবে কৃষকরা পাট জাগ দিতেও পারছেন না। সরেজমিন দেখা গেছে, হালতিবিলসহ উপজেলার বিভিন্ন বিলে নৌকা নিয়ে অসাধু জেলেরা নিষিদ্ধ জাল ফেলে

মাছ শিকার করছেন। বাদাই জাল, চায়না দুয়ারি জাল ফেলে পোনা মাছ শিকার করছেন তারা। ভোরের আলো না ফুটতেই হালতিবিলের মাধনগর, পাটুলসহ বিভিন্ন বাজারগুলোয় আসতে শুরু করে নির্বিচারে জেলেদের জালে ধরা পড়া মাছের ছোট ছোট পোনাসহ বিভিন্ন মাছ। নামমাত্র দামে বিক্রি হচ্ছে এসব পোনা মাছ। দেশে যেসব জাল দিয়ে মাছ শিকার নিষেধ তার অন্যতম চায়না দুয়ারি জাল। মিহি এ জাল পেতে হালতিবিলের বিভিন্ন স্থানে মাছ ধরছেন জেলেরা। নামে জাল হলেও চায়না দুয়ারি মূলত এক ধরনের মাছ ধরার ফাঁদ। যাতে আটকা পড়ে পুঁটি, টেংরা, শোল, বোয়ালসহ বিভিন্ন ধরনের মাছের পোনা। বেশিরভাগ জালে মাছের সঙ্গে সঙ্গে মারা পড়ছে বিভিন্ন জলজপ্রাণীও। এতে হুমকির মুখে পড়ছে

হালতিবিলের প্রাণবৈচিত্র্য। অন্যায় জেনেও নির্বিচারে পোনা নিধন চালিয়ে যাচ্ছেন জেলেরা। স্থানীয় এলাকাবাসী উজ্জ্বল হোসেন, আনোয়ার হোসেন, রাশেদ আলমসহ অনেকে বলেন, হালতিবিলসহ উপজেলার বিভিন্ন বিলে নৌকা নিয়ে অসাধু জেলেরা নিষিদ্ধ জাল ফেলে মাছ শিকার করছেন। বাদাই জাল, চায়না দুয়ারি জাল ফেলে পোনা মাছ শিকার করছে তারা। সেইসঙ্গে প্রভাবশালীরা বিভিন্ন ব্রিজের মুখ আটকে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন। যার ফলে পানির অভাবে কৃষকরা পাট জাগ দিতেও পারছেন না। তিনি আরও বলেন, ভোরের আলো না ফুটতেই বিভিন্ন মাছের আড়ৎ ও বাজারে বিক্রি চলছে। বেশিরভাগ জালে মাছের সঙ্গে সঙ্গে মারা পড়ছে বিভিন্ন জলজ প্রাণীও। এতে হুমকির মুখে পড়ছে হালতিবিলের প্রাণবৈচিত্র্য। এসব অবৈধ জাল দিয়ে মাছ শিকারের

ফলে ধ্বংস হবে হালতিবিল, প্রশাসনের আরও অভিযান চালিয়ে হালতিবিলসহ উপজেলার অন্যান্য খাল, বিল, নদী রক্ষার দাবি করেছেন এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম বলেন, মৎস্য আইন বাস্তবায়নে অবৈধ জাল উচ্ছেদসহ বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রতি অভিযান চালিয়ে বিভিন্ন জাল উদ্ধার ও বাঁধ অপসারণ করা হয়েছে। অবৈধ কার্যকম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ও নিয়মিত অভিযান পরিচালিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা