থাইল্যান্ড-কম্বোডিয়ার উত্তেজনা সামরিক সংঘাতে গড়ানোর টাইমলাইন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

থাইল্যান্ড-কম্বোডিয়ার উত্তেজনা সামরিক সংঘাতে গড়ানোর টাইমলাইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ |
দিনভর সংঘাতের পরও থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে কোনো আলোচনার সূত্রপাত ঘটেনি। উল্টো দুই দেশ সীমান্তে শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। আজকের (২৪ জুলাই) এ পরিস্থিতি হঠাৎ বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং বছরের শুরু থেকে চলমান উত্তেজনার সর্বশেষ সংযোজন। গত কয়েক সপ্তাহের ঘটনাবলি কীভাবে সামরিক উত্তেজনা বাড়িয়েছে তার কিছু প্রেক্ষাপট তুলে ধরেছে আল জাজিরা। এক প্রতিবেদনে বলেছে, বছরের শুরু থেকেই কূটনৈতিক উত্তেজনা উত্তপ্ত হয়ে উঠে। এটি কীভাবে ঘটেছিল সে সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া হলো- ১৩ ফেব্রুয়ারি : কম্বোডিয়ার সৈন্যরা সীমান্তের কাছে থাইল্যান্ডের প্রসাত তা মোয়ান থোন মন্দিরে ২৫ জন বেসামরিক নাগরিককে নিয়ে যায়। সেখানে তারা কম্বোডিয়ার জাতীয় সঙ্গীত গেয়েছিল বলে জানা গেছে। থাই সামরিক কর্মকর্তারা

জানিয়েছেন, তারা পর্যটকদের গান গাওয়া থেকে বিরত থাকতে বলেন। কারণ এটি পর্যটন প্রোটোকল সম্পর্কিত পারস্পরিক চুক্তি লঙ্ঘন করে। ১৭ ফেব্রুয়ারি : কম্বোডিয়ার সামরিক বাহিনীকে ‘অনুপযুক্ত আচরণ’ করার অভিযোগ এনে এবং ঘটনার পুনরাবৃত্তি না করার নির্দেশ দিয়ে একটি সতর্কীকরণ চিঠি পাঠায় থাই সেনাবাহিনী। ২৮ মে : এমারেল্ড ট্রায়াঙ্গেলে বিতর্কিত সীমান্ত এলাকায় উভয় পক্ষের সংঘর্ষ হয়। ফলে একজন কম্বোডিয়ার সৈন্য নিহত হয়। ১২ জুন : কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ঘোষণা করেন, ‘হুমকির’ কারণে কম্বোডিয়া থাই বিদ্যুৎ এবং ইন্টারনেট অবকাঠামোর উপর নির্ভর করা বন্ধ করবে। কম্বোডিয়ার টিভি স্টেশনগুলো থাই সিনেমা সম্প্রচার বন্ধ করে দেয় এবং কম্বোডিয়া থাইল্যান্ড থেকে জ্বালানি ও গ্যাস, ফল ও সবজি আমদানিও বন্ধ

করে দেয়। ১৪ জুন : উভয় দেশের কর্মকর্তারা কম্বোডিয়ার নমপেনে আলোচনার জন্য মিলিত হন, কিন্তু কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছায়নি। ১৫ জুন : থাই প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফোনে কথা বলেন এবং উত্তেজনা নিয়ে আলোচনা করেন। ২৬ জুন : থাইল্যান্ড অপারেটরদের কম্বোডিয়ায় ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করার নির্দেশ দেয়। ১ জুলাই : হুন সেনের সাথে থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁস হয়। ওই ফোনালাপে থাই সেনাবাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করতে শোনা যায়। এ নিয়ে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জনসাধারণের চাপে সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়। ২৪ জুলাই : থাই সেনাদের বিরুদ্ধে আগে গুলি ছোড়ার অভিযোগ করে কম্বোডিয়া। জবাবে রকেট হামলা

চালায় তারা। তবে থাইল্যান্ডসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম কম্বোডিয়াকে আগে হামলার জন্য দায়ী করে। জবাবে বিমান হামলা চালায় থাইল্যান্ড। এরপরই তা তীব্র আর্টিলারি সংঘাতে গড়ায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!