ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প
১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের
ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের
কলকাতার দিঘা মোহনায় ধরা পড়লো টনকে টন ইলিশ
অবশেষে দিঘায় উঠল টনকে টন ইলিশ, মুখে হাসি মৎস্যজীবীদের। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দিঘার মোহনায় ধরা পড়ল টনকে টন ইলিশ। বর্ষাকালে ইলিশের চাহিদা থাকে আকাশছোঁয়া। তবে এতদিন বাজারে যে ইলিশ মিলত, তার বেশিরভাগই হিমঘরে সংরক্ষিত ছিল।
এবারে মিলছে টাটকা ইলিশ, যা বাঙালির রসনায় বাড়তি স্বাদ যোগ করবে।
বুধবার দিঘা মোহনায় প্রায় ২৮ টন ইলিশ ধরা পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা। দীর্ঘদিন পর এমন সাফল্যে তাঁদের মুখে হাসি। এই টাটকা ইলিশ খুব শীঘ্রই পৌঁছে যাবে কলকাতার বাজারে।
গত কয়েক বছরের চিত্র ভিন্ন: গত কয়েক বছরে দিঘার সমুদ্রে ইলিশের দেখা মেলেনি বললেই চলে। অন্যান্য মাছ বেশি ধরা পড়লেও ইলিশের জোগান ছিল খুবই কম। ব্যান পিরিয়ড
কাটার পর এ বছর সামান্য ইলিশ উঠলেও পরিমাণে ছিল মাত্র এক থেকে দেড় কুইন্টাল। ফলে জোগান কম থাকায় বাজারে ইলিশের দাম চড়েছিল চরমে। দাম কত? দিঘা মোহনার পাইকারি বাজারে ৫০০–৭০০ গ্রাম ওজনের টাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১,০০০ টাকা কেজিতে। বড় আকারের ইলিশের দাম ১,২০০ টাকাও ছুঁয়েছে। তবে জোগান বাড়ায় আগামীতে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। খুচরো বাজারে দাম এখনও চড়া কলকাতা ও শহরতলির বাজারে এখনও ইলিশের দাম বেশ চড়া। খুচরো বাজারে ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০-৯০০ টাকায়। ১ কেজির বেশি ওজনের ইলিশের দাম ১,৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত উঠেছে। আশার আলো আমাবস্যায় জুলাই মাসের ২৪-২৫ তারিখে অমাবস্যা
উপলক্ষে কোটালের জল বাড়ায় সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধেয়ে এসেছে মোহনার দিকে। সেই কারণেই এবার ভালো পরিমাণে ধরা পড়ছে ইলিশ। আগামী রবিবারের বাজারে মিলতে পারে এই বহু প্রতীক্ষিত টাটকা ইলিশ, যা উপভোগ করতে প্রস্তুত রসনাপরায়ণ বাঙালি।