ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভরসার মানুষই ভয়ংকর!
যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক
আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান
সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক
মার্কিন দূতাবাসের প্রটোকল অফিসার পরিচয়ে আইসিটি মিনিস্ট্রিতে আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ
নেত্রকোনায় ১১ বছরের শিশু ধর্ষণঃ ধর্ষককে বাঁচাতে মাদ্রাসাপন্থী ও জামায়াতিদের মিথ্যা তথ্য প্রচার; ধর্ষক হুজুর র্যাব-এর হেফাজতে
ডাকাতের রশির ফাঁদে যুবকের মৃত্যু, আহত ২
সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ডাকাতদের পেতে রাখা রশির ফাঁদে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কাটাখাল ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সবুজ আহমদ (২০)। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের উত্তর কলাবাড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
আহতরা হলেন একই গ্রামের সুমন আহমদ ও বুড়দেও গ্রামের মাহদী। গুরুতর আহত অবস্থায় তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সিলেট থেকে রাতের বেলায় মোটরসাইকেলে তিন বন্ধু কোম্পানীগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে কাটাখাল এলাকায় ডাকাতদল মহাসড়কে রশি টানিয়ে ফাঁদ তৈরি করে। দ্রুতগতির মোটরসাইকেলটি সেই রশিতে জড়িয়ে গেলে সবুজ আহমদ ছিটকে পড়ে ব্রিজের
পিলারে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আল আদনান বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
পিলারে আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আল আদনান বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।



