ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প
১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের
ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের
আমিরাতের কাছে এনভিডিয়ার চিপ বিক্রিতে ভয় আমেরিকার
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। আবার দুই দেশের মধ্যে রয়েছে প্রতিরক্ষা চুক্তিও। তবু সেই আমিরাতের কাছেই অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি বিক্রি নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন।
আমিরাত বারবার আবেদন করেও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার এআই চিপ কিনতে পারছে না। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এর পেছনে রয়েছে চীনের ভয়।
গত মে মাসে উপসাগরীয় সফরে আমিরাতেও পা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখনই আমিরাতকে এআই প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার ব্যাপারে চুক্তি হয়। কিন্তু এখন আমিরাতের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের কোম্পানির কাছেই এআই চিপ বিক্রির অনুমোদন দিচ্ছেন না মার্কিন কর্মকর্তারা।
চলতি মাসের শুরুর দিকে ব্লুমবার্গ জানিয়েছিল, সৌদি আরব বা আমিরাত
কারও কাছে চিপ বিক্রির অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। তবে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আমিরাতের কাছে চিপ রপ্তানির পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চুক্তির নতুন শর্ত কী হতে পারে, তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে, আমিরাতের সঙ্গে চীনের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের মাথাব্যথার কারণ। এ অবস্থায় মার্কিন কর্মকর্তাদের ধারণা, আমিরাতের হাত হয়ে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ চীনের হস্তগত হতে পারে।