পাকিস্তান সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫

পাকিস্তান সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ |
পাকিস্তান সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! আগামী সেপ্টেম্বরেই ইসলামাবাদে যেতে পারেন তিনি। ঘটনাপরম্পরা সম্পর্কে ওয়াকিবহাল সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে পাকিস্তানের দু’টি সংবাদমাধ্যম। সংবাদ সংস্থা রয়টার্সেও তা প্রকাশিত হয়েছে। যদিও সরকারি ভাবে এই সফরের বিষয়ে কোনও ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। ট্রাম্প পাকিস্তান সফরে গেলে, প্রায় দুই দশকে এটিই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টের ইসলামাবাদ সফর হবে। এর আগে ২০০৬ সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তানে গিয়েছিলেন। ট্রাম্পের আমেরিকা সফরের বিষয়ে ইসলামাবাদের আধিকারিকেরাও প্রকাশ্যে এখনও কোনও মন্তব্য করেননি। রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই নিয়ে তাঁর কিছু জানা নেই। তবে পাকিস্তানের

ওই সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হচ্ছে, সেপ্টেম্বরে ইসলামাবাদ সফরের পরে ভারত সফরেও আসতে পারেন ট্রাম্প। বস্তুত, সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর দাবি, তিনিই ব্যবসার কথা বলে দু’দেশের মধ্যে সংঘর্ষ থামিয়েছেন। যদিও ভারত বার বার স্পষ্ট করে দিয়েছে, অপারেশন সিঁদুর বা তার পরবর্তী সংঘর্ষের সময়ে ওয়াশিংটন-নয়াদিল্লি আলোচনায় কখনওই বাণিজ্যের প্রসঙ্গ উঠে আসেনি। ভারত বার বার বুঝিয়ে দিয়েছে, সংঘর্ষবিরতিতে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা হয়নি। তবে ট্রাম্পও নিজের অবস্থান থেকে সরেননি। ঘটনাচক্রে, ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পরবর্তী সময়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছিল ইসলামবাদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা