গত জুলাইয়ে জনতার পাশে দাঁড়ানো সেনার এই জুলাইয়ে গোপালগঞ্জে জনতার ওপর বর্বরতা, নির্বিচার গুলি-হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫
     ৭:৩৭ অপরাহ্ণ

আরও খবর

মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন

দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা

শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত

শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান

গত জুলাইয়ে জনতার পাশে দাঁড়ানো সেনার এই জুলাইয়ে গোপালগঞ্জে জনতার ওপর বর্বরতা, নির্বিচার গুলি-হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ৭:৩৭ 216 ভিউ
গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে স্থানীয় জনগণের উপর নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে, যা মিডিয়ার লাইভ কভারেজে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের বেশি গুলিবিদ্ধ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দীপ্ত নামে একজনের মৃত্যু নিশ্চিত হলেও বাকিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। এই ঘটনা সেনাবাহিনীর প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক, যেখানে তারা গত জুলাই-আগস্টে দাবি করেছিল যে তারা দেশের জনগণের উপর গুলি চালাবে না। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। এই কর্মসূচি কে সফল করতে সেনাবাহিনী এপিসি (আর্মড পার্সোনেল ক্যারিয়ার)

থেকে গুলি চালায়, যার ফলে এনসিপির বিরুদ্ধে বিক্ষোভকারী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, সেনা সদস্যরা গুলিবিদ্ধ এক যুবককে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছেন এবং তার গলায় বুট দিয়ে চেপে ধরছেন, যা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। এই ঘটনা স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, “গোপালগঞ্জের মানুষ কি বাংলাদেশের নাগরিক নয়? সেনাবাহিনী যদি জনগণের উপর গুলি চালাতে পারে, তাহলে তাদের ‘জনগণের পাশে থাকার’ প্রতিশ্রুতি কোথায়?” অনেকে অভিযোগ করেছেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ যারা আওয়ামী লীগের সমর্থক, তাদের বাংলাদেশের নাগরিক হিসেবে গণ্য না করার মানসিকতাই কি

এই নির্মমতার কারণ? গত জুলাই আগস্ট এ ছাত্র আন্দোলনের সময় জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট ভলকার টুর্ক এক সাক্ষাতকারে বলেছিলেন, তিনি বাংলাদেশ সেনবাহিনীকে নিষেধ করেছিলেন জনগনের উপরে গুলি চালাতে। তাহলে কি সেনাবাহিনী দেশের মানুষের কথা বিবেচনা না করে জাতিসংঘের নির্দেশ মতো চলে? জনমানুষের উপর সেনাবাহিনীর নির্মমতা থামাতে হলে কি জাতিসংঘ-কে আবার ফোন দিতে হবে? সামাজিক মাধ্যমে পোস্টে দাবি করা হয়েছে, গোপালগঞ্জে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, এবং পরিস্থিতি যেন “ভয় আর ষড়যন্ত্রের কারাগারে” পরিণত হয়েছে। এমনকি নারী ও শিশুদেরও গুলি থেকে রেহাই দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা চলছে, এবং অনেকে এটিকে “রাষ্ট্রীয় হত্যাকাণ্ড” হিসেবে আখ্যায়িত করছেন। গোপালগঞ্জের

এই ঘটনা দেশের আইনের শাসন, সংবিধান এবং মানবতার প্রতি প্রশ্ন তুলেছে। স্থানীয়রা দাবি করছেন, সেনাবাহিনীর এই নৃশংসতার জবাবদিহি করতে হবে। তারা বলছেন, “আমরা আমাদের হিসাব বুঝে নেব।” এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জোরালো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার