সৌদিতে নারী যাত্রীদের জন্য বিশেষ সেবা আনছে উবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫

সৌদিতে নারী যাত্রীদের জন্য বিশেষ সেবা আনছে উবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ |
সৌদি আরবে নারী যাত্রীদের জন্য বিশেষ সেবা আনছে উবার। দেশটি নারী যাত্রীদের জন্য নারী চালকদের সেবা আনতে চলেছে। উবার আয়োজিত সৌদির রিয়াদে ‘নারীদের দ্বারা, নারীদের জন্য’ শীর্ষক একটি বিশেষ ইভেন্ট থেকে এ ঘোষণা আসে। সোমবার প্রতিষ্ঠানিটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের নতুন এ কার্যক্রম সৌদিতে শুরু হবে। খবর: গালফ নিউজের ২০১৮ সালে সৌদির সরকার নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়। ওই সিদ্ধান্তের সাত বছর পর দেশটিতে নারী চালকদের ব্যবসা শুরু করতে যাচ্ছে উবার। ধীরে ধীরে দেশটির সব বড় শহরে এ সেবা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যখন সেবাটি সম্পূর্ণ শুরু হবে তখন নারী কাস্টমাররা তাদের যাত্রার জন্য নারী চালককে বাছাই করতে পারবেন।

এছাড়া আগে থেকেও ট্রিপ বুক করে রাখতে পারবেন তারা। ২০১০ সালে উবার প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তীতে বিশ্বব্যাপী বিস্তৃত হয়। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৫৮ বিলিয়ন যাত্রা সম্পন্ন করেছে। উবারের দেখাদেখি আরও অন্যান্য প্রতিষ্ঠানও যোগাযোগ সেবায় নামে। ইরাক এবং ইরানে আগে থেকেই নারী চালক সেবা চালু আছে উবারের। পুরুষ সঙ্গী ছাড়া যারা চলাচল করেন তাদের মধ্যে সেবাটি অনেক জনপ্রিয়। এখন সৌদিতেও এটি চালু হতে যাচ্ছে। সৌদি আরবের সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিজেদের ব্যবসা প্রসারের যে চিন্তা উবার করছে সেখান থেকেই শুধুমাত্র নারীদের জন্য নারী চালক সেবা চালু করছে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা