ক্রিকেট ফিরছে অলিম্পিকে, কবে শুরু হবে খেলা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫

ক্রিকেট ফিরছে অলিম্পিকে, কবে শুরু হবে খেলা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ |
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিকে ক্রিকেটের ফেরার জন্য ক্রিকেটপ্রেমীরা বহু বছর ধরে অপেক্ষা করেছেন। অবশেষে সে স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস গ্রীষ্মকালীন অলিম্পিকে। টানা ১২৮ বছর পর আবারও অলিম্পিকে জায়গা পাচ্ছে ক্রিকেট, আর এই ঐতিহাসিক টুর্নামেন্ট শুরু হবে ১২ জুলাই থেকে। এলএ২৮ আয়োজক কমিটি সোমবার আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের সূচি প্রকাশ করেছে। ছয়টি করে পুরুষ ও নারী দল অংশ নেবে এ প্রতিযোগিতায়। ম্যাচগুলো হবে জমজমাট টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে প্রতিদিনই ডাবল হেডার অনুষ্ঠিত হবে। পুরুষ ও নারী উভয় বিভাগের ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ এবং ২৮ জুলাই। ক্রিকেটের ম্যাচগুলো বসবে লস অ্যাঞ্জেলসের প্রায় ৫০ কিলোমিটার দূরে পোমোনার ফেয়ারগ্রাউন্ডে স্থাপন করা

হবে বিশেষভাবে তৈরি অস্থায়ী স্টেডিয়ামে। স্থানীয় সময় সকাল ৯টা এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হবে, যা ভারতীয় সময় অনুযায়ী রাত ৯টা ৩০ এবং পরদিন ভোর ৭টা। সূচি অনুযায়ী, ১৪ এবং ২১ জুলাই আরও গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শিগগিরই নিশ্চিত করবে পুরুষ ও নারী বিভাগের ছয়টি করে দল কোন পদ্ধতিতে বাছাই হবে। প্রতিটি দলের জন্য সর্বোচ্চ ১৫ খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করার অনুমতি থাকবে, ফলে মোট ৯০ জন করে খেলোয়াড়ের জন্য অলিম্পিক ভিলেজে কোটা বরাদ্দ রাখা হবে। এর আগে ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে একবারই ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে শুধু একটি ম্যাচই হয়েছিল এবং সেখান থেকে এই খেলাটির

অলিম্পিক যাত্রা থেমে যায়। এরপর ২০২৮ সালে ফিরে আসার মাধ্যমে ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে। এরই মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা ও বহুমাত্রিকতায় যুক্ত হয়েছে কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের মতো মঞ্চে অংশ নেওয়া। ২০২২ সালে বার্মিংহামে নারী ক্রিকেট কমনওয়েলথ গেমসে অভিষেক ঘটায় এবং ১৯৯৮ সালে পুরুষরা প্রথমবার খেলেছিল কুয়ালালামপুরে। এরপর ২০১০, ২০১৪ ও ২০২৩ এশিয়ান গেমসে ক্রিকেটের উপস্থিতি ছিল। ২০২৮ অলিম্পিকের জন্য ক্রিকেট ছাড়াও আরও চারটি নতুন খেলা যুক্ত করা হয়েছে- বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রস (সিক্সেস) এবং স্কোয়াশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায় ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন ক্যাম্পাসে উত্তেজনার ঝড় বড় সংঘাতের আশঙ্কা সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি ইরানে পারমাণবিক হামলা করবেন কি না, জানালেন ট্রাম্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাল আরেকটি মার্কিন রণতরি হামলা হলে ‘কঠোর জবাব’ দেবে ইরান, প্রস্তুত ইসরায়েল হাজার হাজার হেক্টর বোরো জমি শুকিয়ে যাচ্ছে, চাল উৎপাদনে ৭০ লাখ টন ঘাটতির সম্ভাবনা ঝিনাইদহ সীমান্তে আফগান নাগরিকের লাশ উদ্ধার: “বাংলাদেশে এলেন কীভাবে?”; রহস্যময় ঘটনা সীমান্ত এলাকায় শেখ হাাসিনা সরকারের এনসিডি সেবা বন্ধ, বিনামূল্যের ওষুধ বঞ্চিত দেশের দরিদ্র জনগোষ্ঠী শাহবাগ থানার ভিতরেই মোসাদ্দেক-কে পেটালো ছাত্রদল এক টাকার সম্পদ থাকলেও দিতে হবে কর অর্থনৈতিক চাপে ধুঁকছে বাংলাদেশ: ‘১৪ বোয়িং’ ক্রয়—মার্কিন বাণিজ্য চুক্তির জগদ্দল পাথর বার্লিনে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভির উপর টমেটো সস ছুড়ে মারলো বিক্ষুব্ধ জনতা নাহিদ ও মোস্তাফিজকে এবার আর পিএসএলে যেতে দেবে না বিসিবি হামে আক্রান্ত শিশু কোলে, মাথা চাপড়াচ্ছেন জুলাইযোদ্ধা মুশফিক প্রকল্প বাতিল, অথচ হদিস নেই ১৫৪ কোটি টাকার!