ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের
অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ
জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প
১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের
ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের
বাংলাদেশিদের জন্য মিসরের ভিসায় নিষেধাজ্ঞা নেই
বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরীয় ভিসা দেওয়ার ওপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার মিসরীয় দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া সংক্রান্ত এক ব্যাখ্যায় মিসর দূতাবাস ঢাকার একটি পত্রিকায় প্রকাশিত ‘উপসাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে’- শীর্ষক নিবন্ধের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এটি ভুলভাবে ইঙ্গিত করে যে মিসর বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে।
দূতাবাস বলছে, তাদের প্রতিষ্ঠিত নির্দেশিকা অনুসারে যথারীতি ভিসা আবেদন প্রক্রিয়াকরণ চলছে। বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরীয় ভিসা দেওয়ার ওপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
আবেদনকারী এবং সাধারণ জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি এবং উদ্বেগ সৃষ্টি
করতে পারে এমন ভুল তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে মিসরীয় দূতাবাস। খবর প্রকাশের আগে সংবাদমাধ্যমকে সরকারি সূত্রের সঙ্গে তথ্য যাচাই করারও অনুরোধ জানিয়েছে। দূতাবাস সব ভ্রমণকারী এবং আবেদনকারীদের সঠিক তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করতে উৎসাহিত করে। যেকোনো জিজ্ঞাসার জন্য দূতাবাসের কনস্যুলার বিভাগের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছে মিসর দূতাবাস।