সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫

সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ |
সৌদি আরবে বিদেশি নাগরিকদের গাড়ি চালানোর বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক অধিদপ্তর। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা সৌদিতে প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স অথবা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (আইডিপি) ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন। তবে, যদি সংশ্লিষ্ট লাইসেন্সটির মেয়াদ এক বছরের আগে শেষ হয়ে যায়, সে ক্ষেত্রে সেই মেয়াদোত্তীর্ণের দিনটিকেই সর্বশেষ অনুমোদিত সময় হিসেবে ধরা হবে। অর্থাৎ যেটি আগে ঘটবে- প্রবেশের এক বছর পূর্ণ হওয়া নাকি লাইসেন্সের মেয়াদ শেষ- তার ওপরই নির্ভর করবে বৈধতা। চালকের ড্রাইভিং লাইসেন্সের ধরন এবং সেই লাইসেন্সে অনুমোদিত যানবাহনের ক্যাটাগরি অবশ্যই মিলতে হবে।

একই সঙ্গে সব বিদেশি ড্রাইভিং লাইসেন্সকে অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থা দ্বারা অনুবাদ করাতে হবে, যেন তথ্য স্পষ্ট, নির্ভুল ও সহজে যাচাইযোগ্য হয়। তবে এ নিয়মে ব্যতিক্রম থাকছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) বা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর নাগরিকদের জন্য। তারা নিজেদের দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেই সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন এবং তাদের জন্য আলাদাভাবে সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে, জিসিসি অঞ্চলের মধ্যে দেশান্তরে ভ্রমণের ক্ষেত্রে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, ওই লাইসেন্স দিয়ে এক দেশ থেকে অন্য দেশে সীমান্ত পার হয়ে গাড়ি চালানো যাবে না। সৌদি ট্রাফিক কর্তৃপক্ষের এ নতুন

নির্দেশনায় বিদেশিদের জন্য গাড়ি চালানোর সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে, যা আইন মেনে চলার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের