ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ৬০ ব্রিটিশ এমপির চিঠি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ৬০ ব্রিটিশ এমপির চিঠি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে একটি খোলা চিঠি লিখেছেন দেশটির প্রায় ৬০ জন লেবার এমপি। তারা গাজায় ইসরাইলি আগ্রাসনকে ‘জাতিগত নির্মূল’ বলে বর্ণনা করেছেন এবং এটি বন্ধে ব্রিটিশ সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছেন। শনিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডিল ইস্ট আয়োজিত এই চিঠিতে মধ্যপন্থি এবং বামপন্থি উভয় ব্লকের ৫৯ জন এমপি সই করেছেন। চিঠিটি বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছে পাঠানো হয়েছে। চিঠিতে এমপিরা গাজা উপত্যকার সব ফিলিস্তিনিকে রাফার ধ্বংসস্তূপে গড়ে ওঠা একটি ক্যাম্পে জোরপূর্বক স্থানান্তরের ইসরাইলি পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। এই

পদক্ষেপ প্রতিহত করতে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। চিঠিতে বলেছেন, আমরা গভীর তৎপরতা ও উদ্বেগের সঙ্গে আপনাকে লিখছি। কারণ ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী সোমবার ঘোষণা দিয়েছেন, তিনি গাজার সব ফিলিস্তিনি নাগরিককে রাফাহ শহরের ধ্বংসাবশেষে নির্মিত একটি শিবিরে জোরপূর্বক স্থানান্তর করতে চান এবং তাদের বাইরে যাওয়ার অনুমতি দেবেন না। আরও উল্লেখ করেছেন, ‘ইসরাইলি মানবাধিকার আইনজীবী মাইকেল স্ফার্ড এই পরিকল্পনাকে মানবতার বিরুদ্ধে অপরাধের একটি কার্যকর রূপরেখা বলে আখ্যা দিয়েছেন। তার মতে, এটি মূলত গাজার জনসংখ্যাকে দক্ষিণ প্রান্তে ঠেলে সরিয়ে দেওয়ার পর তাদের উপত্যকা থেকে স্থায়ীভাবে বিতাড়নের প্রস্তুতি।’ এমপিরা স্পষ্টভাবে বলেছেন, এটিকে আরও সরলভাবে বলা যায়, এটি গাজায় জাতিগত নিধন। এমপিরা বলেছেন,

যুক্তরাজ্যকে অবশ্যই সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নিতে হবে। শুধু ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) তহবিল পুনরুদ্ধার এবং জিম্মিদের মুক্তিতে সহায়তা করেই নয়, বরং অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের ওপর বাণিজ্য অবরোধ আরোপের মাধ্যমেও। তারা চিঠিতে আরও লিখেছেন, ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি না দিয়ে আমরা দ্বি-রাষ্ট্রীয় সমাধানে আমাদের নিজস্ব নীতিকে দুর্বল করছি। এই চিঠির আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে বক্তব্য রাখেন। এই আন্তর্জাতিক অবস্থান আরও জোরালো সমর্থন পেয়েছে ব্রিটিশ এমপিদের ঐক্যবদ্ধ চিঠির মাধ্যমে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী