প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল স্বামীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫

প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, দুধ দিয়ে গোসল স্বামীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ |
সাম্প্রতিককালে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসলের ঘটনা অহরহ ঘটছে। ভারতে আবারও ঘটল এমন একটি ঘটনা। আজ রোববার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামের নলবাড়ী জেলার বাসিন্দা মানিক। স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না তার। মানিক ও তার প্রতিবেশীদের অভিযোগ, তার স্ত্রী একাধিকবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। একপর্যায়ে তারা দুজনই দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন। মানিকের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশেই পলিথিনের ওপর রাখা চার বালতি দুধ। একেকটি বালতি তুলে দুধ গায়ে ঢালছেন তিনি। এ সময় তাকে বলতে শোনা যায়, আজ আমি স্বাধীন। সে (তার স্ত্রী) বারবার তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। পরিবারের শান্তির জন্য আমি এত

দিন চুপ ছিলাম। আমার আইনজীবী গতকাল আমাকে জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। এই স্বাধীনতাকে উদ্যাপন করতে আমি দুধ দিয়ে গোসল করছি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মানিকের স্ত্রী কমপক্ষে দু’বার তাকে ছেড়ে প্রেমিকের কাছে চলে যান। এরপর এ দম্পতি বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের