রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ |
রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ব্যস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের গুরুত্বও জোর দিতে উল্লেখ করা হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সভার (এএমএম) শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে, আসিয়ান বলেছে, ‘রাখাইনের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পুনর্মিলন জোরদার করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা রাখাইন রাজ্যে শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রচারে মিয়ানমারের প্রচেষ্টায় আসিয়ানের ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করেছি। আমরা সব সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণের এবং বাস্তুচ্যুতদের নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণভাবে স্বেচ্ছায় প্রত্যাবাসনের গুরুত্বকে গুরুত্বারোপ করেছি।’ ব্লকটি মিয়ানমার ও

বাংলাদেশের মধ্যকার চলমান সহযোগিতা এবং যাচাইকৃত বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনের জন্য গৃহীত দ্বিপাক্ষিক উদ্যোগগুলোকেও স্বাগত জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আসিয়ানের চলমান সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা করছি, বিশেষত প্রাথমিক প্রয়োজন মূল্যায়ন (পিএনএ) অনুযায়ী প্রস্তাবিত প্রকল্পগুলোর বাস্তবায়নের মাধ্যমে।’ এছাড়াও, আসিয়ান আশা করছে যে শিগগিরই একটি সমন্বিত প্রয়োজন মূল্যায়ন (সিএনএ) পরিচালনার উপযোগী পরিবেশ তৈরি হবে এবং আসিয়ান মহাসচিবকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কার্যকরভাবে অবদান রাখার জন্য সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার আহ্বান জানানো হয়েছে। মালয়েশিয়ার সভাপতিত্বে ৮ জুলাই থেকে শুরু হওয়া ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সভা ও সংশ্লিষ্ট বৈঠকের শেষ দিন ছিল শুক্রবার। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অন্তর্ভুক্তি ও টেকসইতা’। চার দিনের এই সম্মেলনে আসিয়ান ও তাদের বাইরের

অংশীদার দেশগুলোর ১,৫০০ জনেরও বেশি প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর