ফোনে নারীকে উত্যক্তের জেরে বিএনপির দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নেতা গুলিবিদ্ধ, আহত ১৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫

ফোনে নারীকে উত্যক্তের জেরে বিএনপির দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নেতা গুলিবিদ্ধ, আহত ১৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ |
পাবনার সুজানগরে নারীকে মোবাইল ফোনে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। রক্তক্ষয়ী সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে অন্তত আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিএনপির দুই গ্রুপের বন্দুকযুদ্ধে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ এ ঘটনায় ভীত সন্তস্ত্র হয়ে পড়েছেন। আজ ৯ই জুলাই, বুধবার দুপুরে সুজানগর পৌরবাজারের নন্দিতা সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিববদ্ধসহ আহতরা হলেন- সদস্য সচিব শেখ আব্দুর রউফ (৫০), সুজন আলী (৩৫), শেখ মনজেদ আলী (৩০), ইয়াকুব আলী (৫৬), আলহাজ্ব হোসেন (৪০), যুবদল কর্মী মানিক খাঁ (৩৫), সবুজ খাঁ (৩০), আব্দুর রহমান (৪৫),

শাকিল খাঁ (২৫), রিয়াজ খান (২৫), টিক্কা খান (৬০), তুষার (৪০), আসলাম (৪৫), মনজিল (৩০) প্রমুখ। আহতদের মধ্যে ৭ জন পাবনা জেনারেল হাসপাতালে এবং বাকিরা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এক নারীকে মোবাইল ফোনে উত্যক্তের ঘটনাক কেন্দ্র করে গতকাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খাঁর অনুসারী আশিকের মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলেন সদস্য সচিব আব্দুর রউফের ভাতিজা ছাত্রদল নেতা কাউছার ও তার সহযোগীরা। ঘটনাটি সেখানে সমঝোতা হলেও আজ আশিককে আবারও ডেকে নন্দিতা সিনেমা হলের সামনে নিয়ে আসেন কাউছারপন্থীরা। সেখানে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। আশিকের সঙ্গে থাকা ছাত্রদল নেতা সবুজ বাধা দিতে গেলে তাকেও মারধর ও ছুরিকাঘাত

করা হয়। পরবর্তীতে আশিক ও সবুজ পরিবারের সদস্যদের জানালে তাদের পক্ষ থেকে দলবল নিয়ে এসে কাউছারপন্থীদের ওপর হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে যান সদস্য সচিব শেখ আব্দুর রউফ। তিনি উভয়পক্ষকে শান্ত করতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করা হয়। সংঘর্ষ চলাকালে দুই পক্ষে ব্যাপক গোলাগুলি হয়। বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও সদস্য সচিব আব্দুর রউফ শেখ ও মজিবর খাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান আলহাজ্ব বলেন, এটি মূলত ব্যক্তিগত ও আঞ্চলিক বিরোধ। দলীয় কোনো বিষয় নয়। এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সুজানগর থানার ওসি মজিবর রহমান বলেন, বিএনপির

স্থানীয় দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আসলে আজকের ঘটনার পেছনে প্রকৃত কারণ কী, তা তদন্তসাপেক্ষে বলা যাবে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট