ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী
ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯
চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে পাসের হার ৬৮.০৯ শতাংশ। দেশে এসএসসি ও সমমান পরিক্ষার মোট পাসের হার ৬৮.৪৫।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।
মোট পরীক্ষার্থী ২ লাখ ৮৬ হাজার ৫৭২ জন এর মধ্যে ছেলে ১ লাখ ৪৭ হাজার ২৫২ জন এবং মেয়ে ১ লাখ ৩৯ হাজার ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ১১৫ জন। পাসকৃত ছেলে ৯৬ হাজার ৯৩৫ জন এবং মেয়ে ৯৮ হাজার ১৮০ জন।
প্রত্যেকটি বাধ্যতামূলক ও নির্বাচিত বিষয়ে ন্যূনতম জিপিএ ১.০ অর্জন করেছে। পাসের হার ৬৮.০৯ শতাংশ। এবারের জিপিএ ৫.০০ অর্জন করেছে মোট ৯ হাজার ০৬৬ জন। এদের মধ্যে ৪ হাজার ৮৮৭ জন ছেলে এবং ৪,১৭৯ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।
প্রত্যেকটি বাধ্যতামূলক ও নির্বাচিত বিষয়ে ন্যূনতম জিপিএ ১.০ অর্জন করেছে। পাসের হার ৬৮.০৯ শতাংশ। এবারের জিপিএ ৫.০০ অর্জন করেছে মোট ৯ হাজার ০৬৬ জন। এদের মধ্যে ৪ হাজার ৮৮৭ জন ছেলে এবং ৪,১৭৯ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।





