ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
দীর্ঘদিন ধরেই কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন বরেণ্য লালল সংগীতশিল্পী ফরিদা পারভীন। এর আগে দুইবার তাকে আইসিইউতে নেওয়া হয়। ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় আবারও রাজধানীর একটি বেসরকারী হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে এই গুণী শিল্পীকে। তবে তার ছেলে ইমাম জাফর নোমানী গণমাধ্যমকে জানিয়েছেন, আগের চেয়ে বর্তমানে কিছুটা ভালো আছেন এই গুণী শিল্পী। মায়ের শারীরিক অবস্থার খবর জানিয়ে তিনি বলেন, ‘মায়ের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে শরীর বেশ দুর্বল। কথা জড়িয়ে যাচ্ছে। চিকিৎসক চেষ্টা করছেন। সবাই মায়ের জন্য দোয়া করবেন।’ এদিকে এই শিল্পীর শারীরিক অবস্থার খবর জানিয়ে উক্ত হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার শিমুল চন্দ্র নাথ বলেন, ‘ফরিদা পারভীন ডায়ালাইসিসের রোগী।

সঙ্গে ডায়াবেটিস ও হাইপার টেনশনের সমস্যা আছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। এখনও তিনি বিপদমুক্ত নন। তবে সকালে ফরিদা পারভীন নিজে নিজে তাকিয়েছেন। হাত-পা নাড়াচ্ছেন। আরেকটু উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।’ বলা প্রয়োজন, হঠাৎ করেই ৭ জুলাই রাত থেকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে শিল্পীর পরিবারের পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়। এমন খবর প্রচার থেকে সবাইকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?