মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ |
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ৮ জুলাই (মঙ্গলবার) সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশ নিয়ে ওঠা কিছু স্পর্শকাতর প্রশ্নের সরাসরি জবাব দেননি। যা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। ব্রিফিংয়ের এক পর্যায়ে এক সাংবাদিক কোয়াড জোট ও বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, কোয়াড বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার নিয়ে বক্তব্য দিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন কোয়াডের অন্যান্য অংশীদার দেশগুলো তা বুঝবে। সাংবাদিক আরও বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে। সম্প্রতি ঢাকার বিমানবন্দরে ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে এক বন্দুকের ম্যাগজিন উদ্ধার করা হয়েছে, যা ২০২৪ সালের

সরকারবিরোধী সহিংসতায় ব্যবহৃত গোলাবারুদের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে। এ সময় মুখপাত্র ব্রুস সাংবাদিককে থামানোর চেষ্টা করেন। কিন্তু সাংবাদিক আরও বলেন, ইউনূস প্রশাসনের সময়েই এক হিন্দু উপাসনালয়ে হামলাসহ সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। এ বিষয়ের প্রতিক্রিয়ায় মুখপাত্র ট্যামি ব্রুস সরাসরি কোনও মন্তব্য না করে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক একটি জটিল কূটনৈতিক বিষয়, যা যুক্তরাষ্ট্র বুঝে ও গুরুত্ব দেয়। তিনি কোয়াড সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একক বিবৃতি এবং কোয়াড অংশীদারদের যৌথ বিবৃতি পড়ার পরামর্শ দেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র শুধুমাত্র নিজেদের অবস্থান ব্যাখ্যা করে থাকে, অন্য দেশগুলোর মতামত বা বক্তব্যের ব্যাখ্যা দেওয়া তাদের দায়িত্ব নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী