ইসরায়েলে যাওয়ায় বরখাস্ত হলেন নেদারল্যান্ডসের মসজিদের ইমাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫

ইসরায়েলে যাওয়ায় বরখাস্ত হলেন নেদারল্যান্ডসের মসজিদের ইমাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ |
ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে সাক্ষাৎ করার পর ডাচ ইমাম ইউসুফ মিসবিহকে বরখাস্ত করা হয়েছে। তিনি নেদারল্যান্ডসের আলকমারের বিলাল মসজিদের ইমাম ছিলেন। ইউরোপের বিভিন্ন দেশের ১৫ জন মুসলিম নেতার একটি প্রতিনিধিদলের সঙ্গে সোমবার জেরুজালেমে হারজোগের সঙ্গে সাক্ষাৎ করেন মিসবিহ। এ সময় তিনি ইসরায়েলের জাতীয় সংগীতের আরবি সংস্করণ পরিবেশন করেন। ঘটনার পরপরই বিলাল মসজিদ কর্তৃপক্ষ জানায়, ইমামের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কারণে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। মসজিদের ইনস্টাগ্রাম পেজে জানানো হয়, ‘এ মুহূর্ত থেকে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’ ইসরায়েল-ইউরোপ সম্পর্ক জোরদারে কাজ করা এনজিও এলনেট এ সফরের আয়োজন করে। প্রতিনিধিদল ইসরায়েলি পার্লামেন্ট, জেরুজালেমের ধর্মীয় স্থান ও অন্যান্য এলাকা সফর

করে। এ ছাড়া তারা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থান, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র এবং গোলান হাইটসের সিরীয় দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিতর্কিত ফরাসি ইমাম হাসেন চালঘুমি। তিনি বলেন, এটি শুধু ইসরায়েল-হামাস বা ইসরায়েল-হিজবুল্লাহর সংঘাত নয়। এটি দুটি ভিন্ন পৃথিবীর মধ্যকার লড়াই। চালঘুমি ইসরায়েলি গ্রুপের ঘনিষ্ঠ এবং অতীতেও পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে সফর করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের