সংস্কারকে সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, অভিযোগ আখতারের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

সংস্কারকে সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, অভিযোগ আখতারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংস্কারকে সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের দশম দিনের অধিবেশন শেষে তিনি এ অভিযোগ করেন। আখতার বলেন, এনসিপি মনে করে সংস্কারের ‘ম্যান্ডেট’ এ সরকারের হাতেই রয়েছে। আমরা যারা ঐকমত্য কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি। আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার রাখি। পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী আমরা নই। তিনি বলেন, জুলাই সনদকে নিছক একটি দলিল হিসেবে উপস্থাপন করার যে চিন্তা অনেকের মধ্যে প্রকাশিত হয়েছে, তার বিপক্ষে অবস্থান করি। আমরা মনে করি, যে

জুলাই সনদের মধ্য দিয়ে যে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়িত হবে, সেটা বাংলাদেশের সামনের রাজনীতিকে নির্ধারণ করবে। সেই কাঠামোকে কীভাবে বাস্তবে রূপান্তরিত করা যায়, রেকটিফিকেশনের পদ্ধতি কী হতে পারে, সেই ব্যাপারে যদি কেউ শুধু সংসদের ওপর নির্ভর করতে চায় এবং কমিশন যদি সংসদের দিকেই তাদের আলোচনাকে অগ্রগতি করতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা মনে করব যে ঐকমত্যের আলোচনা অবশ্যই কার্যকর হবে না। এনসিপির এই নেতা বলেন, সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো- অবশ্যই বাংলাদেশের নতুন কাঠামোকে বাস্তবায়ন করতে, নতুন বন্দোবস্তকে বাংলাদেশের রাজনীতির জন্য কার্যকর করতে, গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু